হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বন্যা পরিস্হিতি পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।রোববার(১৯ জুন) বিকালে আজমিরীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। এসময় তিনি আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজে আশ্রয় গ্রহণ করা বন্যা দুর্গতদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তিনি কাকাইলছেও বাজার পরিদর্শন করেন এবং কাকাইলছেও খাদ্য গুদামে আশ্রিত দুর্গত পরিবারগুলোর সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি দ্রুততম সময়ে সেখানে বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকল্পে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী; উপজেলা নির্বাহী অফিসার আজমিরীগঞ্জ সুলতানা সালেহা সুমী; সহকারী কমিশনার মোঃ শোয়েব শাত-ঈল ইভান; উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান প্রমুখ।
অনান্য খবর
রাজশাহীতে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে স্বল্প সুদের ঋণ বিতরণ
আব্দুল খালেক পিভিএম ।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অর্থনৈতিক উন্নয়ন,সামাজিক অগ্রগতি,নারীর ক্ষমতায়ন,আয় বর্ধন কর্মকান্ড সম্প্রসারণের উদ্দেশ্যে বাহিনীর…
আগামী জুনে আসছে পাটের পলিথিন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী জানান, এ লক্ষ্যে সরকার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে সংশ্লিষ্ট উদ্ভাবককে প্রয়োজনীয় বরাদ্দ দিয়েছে। কিছু…
এমবিবিএস ভর্তি পরীক্ষা: প্রশ্ন ফাঁস রোধে কঠোর সরকার, শিক্ষার্থীদের সহায়তা কামনা
নিউজ ডেস্ক: মেধার বিকাশ ঘটিয়ে সুচিকিৎসক গড়তে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষাকে প্রশ্নপত্র ফাঁস মুক্ত রাখতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে…
