খলিফার জুলুমে হযরত আলী(আঃ) নিরব ছিলেন……………..

খলিফার জুলুমে হযরত আলী(আঃ) নিরব ছিলেন
শেয়ার করুন:
“ইমাম আলী আ: আবু বকরের কাছে বাইআত করতে অস্বীকার করেছিলেন।
উমর তাঁকে বললেন: ‘তুমি বাইআত না করা পর্যন্ত মুক্ত নও।’
তাঁরা তাঁকে ঘর থেকে টেনে বের করে আবু বকরের কাছে নিয়ে গেলেন।
আবু বকর বললেন: ‘বাইআত করো।’
আলী বললেন: ‘আমি যদি তা না করি?’
তাঁরা বললেন: ‘আল্লাহর শপথ! আমরা তোমার গর্দান কেটে ফেলব।”
সূত্রসমূহ:
– ইবনে কুতাইবা, আল-ইমামাহ ওয়াস-সিয়াসাহ, খণ্ড ১, পৃষ্ঠা ২৮-২৯।
– ইবনে আ’সাম কুফি, আল-ফুতুহ, খণ্ড ১, পৃষ্ঠা
১৩-১৪।
– ইবনে শাহর আশুব, মাতালিব, পৃষ্ঠা ১৩৮-১৩৯।
– ইবনে আবিল হাদিদ, শরহে নাহজুল বালাগা, খণ্ড ৬,
পৃষ্ঠা ১১-১২।
“আবু বকর উমর ইবনে খাত্তাবকে আলী আ: এর কাছে পাঠালেন, যখন আলী আ: বাইআত করতে অস্বীকার করেছিলেন। তিনি নির্দেশ দিলেন: ‘তাকে অত্যন্ত কঠোরভাবে আমার কাছে নিয়ে এসো।”
সূত্রসমূহ:
– বালাযুরি, আনসাবুল আশরাফ, খণ্ড ১, পৃষ্ঠা ৫৮৭; দারুল ফিকর সংস্করণ, খণ্ড ২, পৃষ্ঠা ২৬৯।
– সাইয়্যিদ মুরতাযা, আশ-শাফি, খণ্ড ৩, পৃষ্ঠা ২৪০।
– শায়খ তুসি, তালখিসুশ শাফি, খণ্ড ৩, পৃষ্ঠা ৭৬।
ইমাম আলী আ: তখন কেন অস্ত্র তুলে ধরলেনা??
মূলত ঐ সময় ধৈর্য ধরতে রাসুল সা: এর আদেশ ছিলো এবং ধৈর্য ধরা মওলা আলী আ: এর দূরদর্শিতা ছিল তানাহলে বিদ্রোহের অভিযোগে আহলেবাইত আ দের মৃত্যু দন্ড দিয়ে দিতো সাকিফাইনরা।।
আলী আঃ বলেন রাসুলুল্লাহ সাঃ আমাকে বলেছেন হে আলী এই উম্মত তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে তখন তুমি ধৈর্য ধরবে
■মাওলা আলী আঃ বলেনঃ আমি রাসুল সাঃ সাথে হাঁটছিলাম, তিনি আমার হাত ধরে ছিলেন আমরা একটি বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলাম আমি বলিলাম ইয়া রাসুল সাঃ বাগান টি সুন্দর না ? তিনি সাঃ বলিলেন জান্নাতে তোমার জন্য এটির চেয়েও সুন্দর একটি বাগান রয়েছে! অতঃপর আমরা অন্য একটি বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলাম আমি বলিলাম ইয়া রাসুলুল্লাহ সাঃ এর মধ্যে সর্বোত্তম বাগান কোনটি ? তিনি সাঃ বলিলেন জান্নাতে তোমার জন্য নির্ধারিত যে বাগান রয়েছে সেটি সর্বোত্তম। অতঃপর তিনি সাঃ আমাকে জরিয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলেন আমি বলিলাম ইয়া রাসুলুল্লাহ সাঃ আপনাকে কিসে এতো কষ্ট দিলো ! তিনি সাঃ বলিলেন
লোকেদের অন্তরে লুকায়িত তোমার প্রতি ক্ষোভ এবং
শত্রুতা বিদ্যমান রয়েছে কিন্তু তারা আমার কারনে সেই
ক্ষোভ ও শত্রুতা প্রকাশ করে না! আমার ইন্তেকালের
পড় তোমার প্রতি তাদের ক্ষোভ এবং শত্রুতা প্রকাশিত হবে তবে তুমি ধর্য্য ধারন করবে নিজের এবং দ্বীনের হেফাজত করবে
عن علي قال : كنت أمشي مع رسول الله ﷺ وهو آخذ بيدي فمررنا بحديقة فقلت: يا رسول الله ما أحسنها من حديقة؟ قال لك في الجنة أحسن منها ثم مررنا بأخرى فقلت: يا رسول الله ما أحسنها من حديقة قال لك في الجنة أحسن منها، حتى مررنا بسبع حدائق كل ذلك أقول ما أحسنها وهو يقول : لك في الجنة أحسن منها فلما خلا له الطريق اعتنقني ثم أجهش باكياً فقلت: يا رسول الله ما يبكيك؟ قال : ضغائن في صدور قوم لا يبدونها لك إلا من بعدي قلت: في سلامة من ديني قال : في سلامة من دينك
Musnad Al Bazaar Vol 2 page 293 Hadith 716 By imam Abu Bakar Al Bazzar
■ইবনে আব্বাস রাঃ বলেন আমরা রাসুল সাঃ সাথে একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম আমাদের মধ্যে আলী আঃ ছিলেন অতঃপর আলী আঃ বলিলেন ইয়া রাসুলুল্লাহ সাঃ এই বাগানটি কতোই না সুন্দর! রাসুল সাঃ বলিলেন জান্নাতে তোমার জন্য এটির চেয়েও সুন্দর একটি বাগান রয়েছে আমরা যখন বাগান-টি অতিক্রম করিলাম! অতঃপর রাসুলুল্লাহ সাঃ কাঁদলেন যতক্ষণ না তার কান্না আরও জোড়ালো হলেন! আলী আঃ বলিলেন কিসে আপনাকে কাঁদাচ্ছে ? রাসুল সাঃ বলিলেন তোমার প্রতি লোকে’দের ক্ষোভ এবং শত্রুতা তাদের অন্তরে তোমার প্রতি ক্ষোভ ও শত্রুতা বিদ্যমান কিন্তু তারা আমার কারনে প্রকাশ করে না! আমার পড় তারা সেই ক্ষোভ এবং শত্রুতা প্রকাশ করবে
عن ابن عباس رضي الله عنهما قال خرجت انا والنبي
ﷺ وعلي رضي الله عنه في حشان المدينة فمررنا بحديقة فقال علي رضي الله عنه ما احسن هــــذه الحديقة يا رسول الله ، فقال : « حديقتك في الجنة احسن منها ثم أومأ بيده الى رأسه ولحيته ثم بكي حتى علا بكاؤه ، قيـ ـل ما يبكيك ؟ قال : « ضغائن في صدور قوم لا يبدونها لك حتـ يفقدوني
Mujam Al Kabir volume 11 page 73 hadith 11084
By imam Abu Al Qasim Solaiman Al Tabrani
■আলী আঃ বলেন রাসুলুল্লাহ সাঃ আমাকে অসিয়ত করেছেন তিনি সাঃ বলেছেন এই উম্মত আমার পড় তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং তোমার
বিরুদ্ধে বিদ্রোহ করবে! তুমি আমার দ্বীনের উপর অবিচল থাকবে এবং আমার পথে জিহাদ করবে যে তোমাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে, আর যে তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে, সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে। আর অবশ্যই, তোমার এই মহান দাড়ি রক্তে রঞ্জিত হবে।”
عَلِيًّا يَقُولُ: قَالَ لِي رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ الْأُمَّةَ سَتَغْدِرُ بِكَ بَعْدِي، وَأَنْتَ تَعِيشُ عَلَى مِلَّتِي، وَتُقْتَلُ عَلَى سُنَّتِي، مَنْ أَحَبَّكَ أَحَبَّنِي، وَمَنْ أَبْغَضَكَ أَبْغَضَنِي، وَإِنَّ هَذِهِ سَتُخَضَّبُ مِنْ هَذَا يَعْنِي لِحْيَتَهُ مِنْ رَأْسِهِ
Mustadrak Al Hakim Vol 3 page 153 Hadith 4686
By imam Abu Abdullah Hakim Al Nisapuri
#নবী সাঃ আলী আঃ কে অসিয়ত করেছে কোরাইশ’গন তোমার খেলাফত ছিনিয়ে নিবে যদি সাহায্যকারী পাও তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের হত্যা করবে
■হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঃ বলেন রাসুলুল্লাহ সাঃ আমিরুল মুমিনি’ন মাওলা আলী আঃ-কে অসিয়ত করেছেন হে আলী কুরাইশ’গন তোমার বিরুদ্ধে অবস্থান নিবে এবং তারা তোমার বিরুদ্ধে একে অপর-কে সাহায্য করবে ! তারা তোমার উপর অত্যাচার করবে তোমার হক (খেলাফত) ছিনিয়ে নিবে তখন যদি তুমি সাহায্য’কারী পাও তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর যদি সাহায্যকারী না পাও তাহলে ধৈর্য ধারণ করবে এবং রক্ত-পাত হতে বিরত থাকবে কারণ পরবর্তী’তে তুমি শাহাদাৎ বরন করবে তোমাকে শহীদ করা হবে আল্লাহর লানত তার উপর যে তোমাকে হত্যা করবে
عن جابر بن عبد الله وعبد الله بن عباس قالا : قال رسول الله ﷺ في وصيته لأمير المؤمنين عليه السلام يا علي إن قريشاً ستظاهر عليك وتجتمع كلمتهم على ظلمك وقهرك ، فإن وجدت أعواناً فجاهدهم ، وإن لم تجد أعواناً فكف يدك واحقن دمك ، فإن الشهادة من وراءك لعن الله قاتلك
Mustadrak Al Wasa’il Vol 11 page 74 Hadith 12461 By Shykh Mirza Hussain Nuri
■ইমাম জাফর সাদিক আঃ বলেন আমিরুল মুমিনি’ন আলী আঃ তার এক খুৎবায় বলেছেন আমি ফাতিমা হাসান হোসাইন আঃ সাথে নিয়ে আসাবে বদর এবং সাবিকুন (প্রথম যুগের) সাহাবিদের নিকট উপস্থিত হলাম! আমি তাদের নিকট আমার হক (খেলাফত) উপস্থাপন করিলাম এবং আমাকে সমর্থন করার জন্য তাদের আহ্বান জানালাম ! অতঃপর শুধু মাত্র চারজন
আমার ডাকে সাড়া দিল! সালমান রাঃ মিকদাদ রাঃ আম্মার ইবনে ইয়াসির রাঃ আবু জার রাঃ ছাড়া কেউ আমার সাহায্য করতে অগ্রসর হোল না! আর যাদের উপর আমি আল্লাহর দ্বীনের জন্য ভরসা করেছিলাম, তারা চলে সকলেই চলে গেল! সেই সত্তার কসম যিনি মুহাম্মদ সাঃ-কে সত্য রুপে পাঠিয়েছেন যেদিন বনু তাইম এর ভাই (আবু বকর) হাতে বায়াৎ গ্রহণ হচ্ছিল সেদিন যদি আমার সাথে চল্লিশজন সাহায্যকারী ও
থাকতো তাহলে আমি আল্লাহর জন্য তাদের সাথে যুদ্ধ করতাম, যতক্ষণ না তারা আমার হক ফিরিয়ে দিতো
جعفر بن محمد ، عن آبائه عَلَيْهِ ٱلسَّلَامُ في حديث « إن أمير المؤمنين عَلَيْهِ ٱلسَّلَامُ قال في خطبة له : ثم أخذت بيد فاطمة وابني الحسن والحسين عَلَيْهِ ٱلسَّلَامُ ثم درت على أهل بدر وأهل السابقة فناشدتهم حقي ودعوتهم إلى نصرتي ، فما أجابني منهم إلا أربعة رهط : سلمان وعمار والمقداد وأبو ذر ، وذهب من كنت اعتضد بهم على دين الله إلى أن قال والذي بعث محمداً ﷺ بالحق ، لو وجدت يوم بويع أخو تيم أربعين رهطاً ، الجاهدتهم في الله إلى أن أبلي عذري
Mustadrak Al Wasa’il Vol 11 page 74 Hadith 12460 By Shykh Mirza Hussain Nuri
■আমিরুল মুমিনি’ন মাওলা আলী আঃ নাহরাওয়ান (মুয়াবিয়া) বিরুদ্ধে যুদ্ধ থেকে ফিরে আসার পর একটি চিঠি লিখেছিলেন এবং লোকদের কাছে তা পাঠ করার নির্দেশ দিয়েছিলেন। তিনি তার দীর্ঘ চিঠিটি উল্লেখ করেছিলেন রাসুলুল্লাহ সাঃ আমাকে লিখিত অসিয়ত করে ছিলেন যেখানে রাসুল সাঃ বলেছেন হে আবু তালিবের পুত্র আমার উম্মতের জন্য ফরজ তোমার আনুগত্য করা! যদি তারা নিজের ইচ্ছায় তোমার অনুগত্য শিকার করে তাহলে তুমি তাদের আপন করে নিবে ! আর যদি তারা তোমার সাথে বেইমানি করে তাহলে তুমি তাদের কে তাদের অবস্থায় থাকতে দাও! কারণ আল্লাহ তোমার জন্য উত্তম পথ তৈরি করে দিবেন! আমি যখন দেখলাম তারা আমাকে ছেড়ে চলে যাচ্ছে তখন আমার পরিবারের লোকজন ছাড়া অন্য কাউকে পায়নি যারা আমাকে সমর্থক বা সাহায্য করবে! কিন্তু আমি তাদের ধ্বংসের বিষয়ে চিন্তিত ছিলাম! রাসুল সাঃ ইন্তেকাল পড় যদি আমার চাচা হামজা আঃ এবং আমার ভাই জাফর আঃ জীবিত থাকতেন তাহলে তাদের বিরুদ্ধে অবস্থান যুদ্ধ করে তাদের কে বাধ্য করতাম আমার আনুগত্য করতে
أمير المؤمنين ( عليه السلام ) كتاباً بعد منصرفه من النهروان وأمر أن يقرأ على الناس وذكر الكتاب وهو طويل وفيه : وقد كان رسول الله ﷺ عهد إلى عهداً فقال : يابن أبي طالب لك ) ولاء أمتي فإن ولوك في عافية واجمعوا عليك بالرضا فقم بأمرهم ، وإن اختلفوا عليك فدعهم وما هم فيه ، فإن الله سيجعل لك مخرجاً ، فنظرت فإذا ليس لي رافد ولا معي مساعد إلا أهل بيتي ، فضننت بهم عن الهلاك ، ولو كان لي بعد رسول الله ﷺ عمي حمزة وأخي جعفر لم أبايع مكرها ، الخبر
Mustadrak Al Wasa’il Vol 11 page 78 Hadith 12464 By Shykh Mirza Hussain Nuri ( ফেসবুক থাকা । লিঙ্ক-https://www.facebook.com/valobasardairy925?__cft__[0]=AZi_VFFsOvevx9jOJTVbOQM8B26CweitVptpBZeCRme10Zmil8S09i0Hec6lZE4xHP_aXPhhoiKxhjaepACvaXyFWJVXyP4QAhQcE7fcinoL8x8BuycpvrL0b9b1-XNiao9HzVoLHeJOYyEqFxGJdaN7VgL1t9-ilxAPQeGLAP1uV3euNUeQ72HXSkPWgQvjQWzNnBMrzT4_8Q&__tn__=-UC%2CP-R )
শেয়ার করুন: