নারী পেশাজীবীদের সংগঠিত করা ও নেতৃত্বের বিকাশে কাজ করার প্রত্যয় : : নারী উদ্যোক্তা জেসজিন জেসি

নারী উদ্যোক্তা জেসজিন জেসি পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত
শেয়ার করুন:

নারী উদ্যোক্তা জেসজিন জেসি পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত : নারী পেশাজীবীদের সংগঠিত করা ও নেতৃত্বের বিকাশে কাজ করার প্রত্যয়।

এ কে খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক পদে বিশিষ্ট নারী উদ্যোক্তা, পেশাজীবী ও সংগঠক জেসমিন আক্তার জেসিকে পদায়ন করা হয়েছে। রাজধানীর মতিঝিলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় তার পদায়ন চূড়ান্ত করা হয়। এ সময় তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব, সহসভাপতি খোন্দকার সালাহউদ্দিন রমি, সহসভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক এ এস এম আশিক উল্লাহ ও সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক প্রমূখ। সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার পাশাপাশি নারী পেশাজীবীদের সংগঠিত করা এবং তাঁদের নেতৃত্বের বিকাশে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে জেসমিন আক্তার জেসিকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনের বিভিন্ন পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানো, তাদের মতামত, উদ্যোগকে গুরুত্ব দেওয়া ও দলীয় কার্যক্রমে নারী পেশাজীবীদের আরও সম্পৃক্ত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবেন।দলীয় নেতৃবৃন্দ আরও বলেন, জেসমিন জেসি তাঁর উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে পালন করবেন বলে তারা আশাবাদী।তার সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও কর্মদক্ষতার মাধ্যমে দলের কার্যক্রম আরও বেগবান হবে এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় হবে বলে তাঁরা প্রত্যাশা করেন। এদিকে, জেসমিন আক্তার জেসিকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক পদে পদায়ন করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম হীরক, খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নয়ন তারা।এ ছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেসমিন আক্তার জেসির নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে নারী পেশাজীবীদের সাংগঠনিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে এবং তাঁদের নেতৃত্ব বিকাশের সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সাথে তার দক্ষতা ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।নতুন দায়িত্বে জেসমিন আক্তার জেসিকে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শেয়ার করুন: