কক্সবাজারে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:

কক্সবাজারে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এ কে খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার বিশেষ দিক নির্দেশনা ও পরামর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহযোগী সংগঠন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৩ অক্টোবর কক্সবাজার পৌরসভার শহীদ সুভাষ হলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ সভা সম্পন্ন হয়। কক্সবাজার জেলা পেশাজীবী দলের সভাপতি সাদেক উল্লাহ সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেল। তিনি তাঁর বক্তব্যে দলের ঐক্য ও পেশাজীবীদের শক্ত ভূমিকা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দলীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি খোন্দকার সালাউদ্দিন রুমি, কক্সবাজার জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান আজিজ, পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এ কে এম আশিক উল্লাহ, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটোয়ারী, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবাহী কমিটির সহসভাপতি শাহ মোহাম্মদ জাহেদ, জাতীয়তাবাদী পেশাজীবী দলের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন চৌধুরী, কক্সবাজার জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ও কক্সবাজার জেলা বিএনপির সদস্য মোঃ শাহাব উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পর্যটন বিষয়ক সম্পাদক তারেক আজিজ চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা জাতীয়তাবাদী শক্তির ভিত্তিকে সুদৃঢ় করতে পেশাজীবীদের সার্বিক অবদান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তার আরো বলেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম জিয়ার নেতৃত্বে সারা দেশব্যাপী পেশাজীবী দলের কর্ম পরিধি সম্প্রসারিত হচ্ছে। তারা বলেন জাতীয়তাবাদী পেশাজীবী দল বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকান্ডকে সহায়তা প্রদান করার জন্য সারাদেশে তৃণমূলে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। পরিশেষে সভার সভাপতি সাদেক উল্লাহ সকল অতিথি ও উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী পেশাজীবী দলের নেতৃবৃন্দ, নানা শ্রেণী পেশার মানুষ ও মিডিয়া কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: