কিশোরগঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩৭ সদস্যের কমিটি ঘোষণা : সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বোখারী

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩৭ সদস্যের কমিটি ঘোষণা : সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বোখারী
শেয়ার করুন:

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩৭ সদস্যের কমিটি ঘোষণা :
সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বোখারী

এ কে খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কিশোরগঞ্জ জেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে নাজমুল আলমকে সভাপতি এবং মো. আব্দুল্লাহ আল বোখারীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিক নির্দেশনা ও পরিকল্পনায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়। ২০ অক্টোবর মঙ্গলবার ঘোষিত নতুন কমিটি উপলক্ষে কেন্দ্রীয় ও কিশোরগঞ্জ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সালাহউদ্দিন রমি ও প্রফেসর ড. মিজানুর রহমান, দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ ও আফজালুর রহমান, সহবাণিজ্য বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির এবং সহসাংস্কৃতিক সম্পাদক এনামুল পাটোয়ারীসহ নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাঁরা সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা, পেশাজীবীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার ওপর গুরুত্বারোপ করেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেলের পক্ষ থেকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে পেশাজীবীদের ঐক্য সুদৃঢ় করা, জনগণের কল্যাণে কাজ করা এবং কিশোরগঞ্জ জেলায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি পারস্পরিক সমন্বয়, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং একটি শক্তিশালী ও সুসংগঠিত সাংগঠনিক কাঠামো গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।কিশোরগঙ্জের নতুন কমিটি সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন, সেক্রেটারি নয়ন তারা এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আঃ খালেক খান প্রমূখ। তারা আশা প্রকাশ করেন কিশোরগঞ্জের জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটির মাধ্যমে এবং তাদের গতিশীল নেতৃত্বে জাতীয়তাবাদী পেশাজীবী দলের নানা কার্যক্রমে আরো গতিশীলতা বাড়বে।

শেয়ার করুন: