ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে পেশাজীবী দলের নেতার সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে পেশাজীবী দলের নেতার সৌজন্য সাক্ষাৎ
শেয়ার করুন:
ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে পেশাজীবী দলের নেতার সৌজন্য সাক্ষাৎ
ব্যাংকিং শাখা কমিটি নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময়
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার ৬ অক্টোবর সকাল ১১ টায় ঢাকায় বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার গতিশীল নেতৃত্ব ও দিকনির্দেশনায় পেশাজীরী দলের কার্যক্রম সমগ্র দেশে বিস্তার লাভ করছে। পেশাজীবী দলের সদস্যরা তার গতিশীল নেতৃত্বে যার যার অবস্থান থেকে দেশ এবং জাতির কল্যাণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পেশাজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাতের সময় দেশের সামগ্রিক ব্যাংকিং খাত, পেশাজীবীদের ভূমিকা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ব্যাংকিং শাখা কমিটি গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের শিক্ষক প্রফেসর মো. মঈনুদ্দিন খান উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সারোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রিন্সিপাল নুরে আলম তালুকদার বাংলাদেশ ব্যাংকে কর্মরত পেশাজীবীদের সংগঠিত করা এবং তাদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্বশীল ভূমিকা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ব্যাংকিং শাখা কমিটি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় ব্যাংকিং খাতে পেশাজীবীদের দায়িত্বশীল ভূমিকা, দক্ষ মানবসম্পদ তৈরি, আর্থিক খাতের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। সাক্ষাৎকালে উপস্থিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তারা দেশের আর্থিক ও ব্যাংকিং খাতকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে পেশাজীবীদের ইতিবাচক ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। প্রিন্সিপাল নুরে আলম তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বর্তমানে সরকারি পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পেশাজীবী দলের ব্যাংকিং শাখা কমিটি নিয়ে এ ধরনের মতবিনিময় ব্যাংকিং খাতে কর্মরত পেশাজীবীদের সাংগঠনিক ও পেশাগত কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে।
শেয়ার করুন: