ঢাকা মহানগর দক্ষিণের পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পেশাজীবী দলের আলোচনা সভা

শেয়ার করুন:

ঢাকা মহানগর দক্ষিণের পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পেশাজীবী দলের আলোচনা সভা : পেশাজীবীদের ঐক্যবদ্ধ হয়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার আহ্বান – আরিফুল ইসলাম জিয়ার

এ কে খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকা মহানগর দক্ষিণের পর্নাঙ্গ কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০ অক্টোবর রাজধানীর মতিঝিলে সংগঠনটির অস্থায়ী কার্যালয় এনআরবি ভবনে সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া নেতৃবৃন্দের উদ্দেশে নানা পরামর্শ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সারা দেশে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, জনকল্যাণ এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকারের জনকল্যাণ মূলক কার্যক্রমে সহযোগিতা করার পাশাপাশি মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ গ্রহণের আহ্বান জানান।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সভাপতির বক্তব্য শোনেন ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, সহসভাপতি খন্দকার সালাউদ্দিন রমি ও সহসভাপতি মনিরুজ্জামান মনির প্রমূখ। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও পেশাজীবীরা সভায় অংশ নেন।সভায় ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, পূনাঙ্গ কমিটি গঠন ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন পূর্নাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে ও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পেশাজীবীদের অংশ গ্রহণ বাড়বে।

শেয়ার করুন: