ঢাকার উত্তরা পশ্চিম থানা জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৯১ সদস্যের কমিটি অনুমোদন :
সভাপতি অধ্যক্ষ মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান পারভেজ
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম থানা শাখার ৯১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ মেহেদী হাসানকে সভাপতি এবং ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ আজিজুর রহমান পারভেজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার ৩০ অক্টোবর উত্তরা পশ্চিম থানা জাতীয়তাবাদী পেশাজীবী দলের কার্যালয়ে এ কমিটি অনুমোদন করা হয়। ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদুজ্জামানের সুপারিশক্রমে এবং মহানগর উত্তরের সভাপতি ড. মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম বিপ্লবের স্বাক্ষরে কমিটিটি অনুমোদিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেলের দিকনির্দেশনায় সারা দেশে পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের ধারাবাহিকতায় এ কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি আরিফ মোহাম্মদ বিন শফি, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. শাকিল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, প্রচার সম্পাদক আনারুল হক, দপ্তর সম্পাদক মোহাম্মদ হৃদয় এবং আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফারুক হোসেন প্রমুখ। কমিটি অনুমোদনের সময় ঢাকা মহানগর উত্তরের সভাপতি ড. মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদুজ্জামানসহ জাতীয়তাবাদী পেশাজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, উত্তরা পশ্চিম থানা শাখার নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন। এ ছাড়া নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক খান নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, উত্তরা পশ্চিম থানা শাখার নতুন নেতৃত্ব পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবগঠিত কমিটির সদস্যরা কার্যকর ভূমিকা রাখবেন বলেও তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
