নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে অবস্থিত এদ্রাকপুর কেরামতিয়া আখেরিযা (কে. এ.) আলিম মাদরাসায় শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ‘নজরুলবর্ষ-২০২৬’ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে বিজয়ী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করতে এক মতবিনিময়, অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর (রবিবার) ১২:০০ ঘটিকায় মাদরাসা হলরুমে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অত্র মাদরাসার সভাপতি ও সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সোলায়মান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পাবনা জেলার শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুর রাজ্জাক। সিনিয়র শিক্ষক মোঃ মোতালেব হোসেন মোহনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও সূচনা বক্তব্য প্রদান করেন মাদরাসার অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন কিরন। অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: মোঃ আনোয়ার হোসেন (অধ্যক্ষ, ধুলাউড়ি কামিল মাদরাসা) মোঃ আব্দুস সোবাহান মিয়া (প্রতিষ্ঠাতা সদস্য, এদ্রাকপুর কে. এ. আলিম মাদরাসা) মোঃ ইদ্রিস আলী মুন্সি (সাবেক চেয়ারম্যান, কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ) মোঃ ইসলাম উদ্দিন (প্রধান শিক্ষক, কাশিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়) মোঃ সাইফুল ইসলাম (অভিভাবক সদস্য, অত্র মাদরাসা) রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ (সাবেক শিক্ষার্থী, এদ্রাকপুর কে. এ. আলিম মাদরাসা এবং চেয়ারম্যান, আঃ হামিদ মিয়া- মালেকা খাতুন- শাহজাহান আলী মিয়া স্মৃতি ফাউন্ডেশন) অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার গুণগত মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময়ের পাশাপাশি ‘নজরুলবর্ষ-২০২৬’-এ উপজেলা ও জেলা পর্যায়ে বিজয়ী ২ জন কৃতী শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সুশিক্ষায় শিক্ষিত ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, বিপুল সংখ্যক অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
