হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বন্যা পরিস্হিতি পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।রোববার(১৯ জুন) বিকালে আজমিরীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। এসময় তিনি আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজে আশ্রয় গ্রহণ করা বন্যা দুর্গতদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তিনি কাকাইলছেও বাজার পরিদর্শন করেন এবং কাকাইলছেও খাদ্য গুদামে আশ্রিত দুর্গত পরিবারগুলোর সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি দ্রুততম সময়ে সেখানে বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকল্পে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী; উপজেলা নির্বাহী অফিসার আজমিরীগঞ্জ সুলতানা সালেহা সুমী; সহকারী কমিশনার মোঃ শোয়েব শাত-ঈল ইভান; উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান প্রমুখ।
অনান্য খবর
চরাঞ্চলে উচ্চ মূল্যের ফসল উৎপাদন ও বাজার উন্নয়ন শীর্ষক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
চরাঞ্চলে উচ্চ মূল্যের ফসল উৎপাদন ও বাজার উন্নয়ন শীর্ষক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত এম এ খালেক খান : ব্র্যাক ব্যাংক লিমিটেড…
রাস্তা থেকে জিয়ার নামফলক সরাল বাল্টিমোর সিটিরাস্তা থেকে জিয়ার নাম
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর নগরীর একটি রাস্তা থেকে জিয়াউর রহমানের নামফলক সরিয়ে ফেলেছে স্থানীয় প্রশাসন। বার্তা সংস্থা বাসস জানায়, বাল্টিমোরের…
উন্মুক্ত হচ্ছে আমদানি ॥ পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই
ভারতের পাশাপাশি নয়টি দেশ থেকে আমদানি হতে পারে তুরস্কের প্রথম চালান এসেছে আমদানি শুল্ক প্রত্যাহার করা হবে সোমবার জরুরী বৈঠক…
