পাবনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেলা’র আলোচনা সভা অনুষ্ঠিত।
এ কে খান, পাবনা ব্যুরো:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৯ জুন সন্ধ্যায় পাবনা শহরের দৈনিক সিনসা কার্যালয়ে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, এনটিভি ও সমকাল এর সাংবাদিক এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বাহেজ উদ্দিন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলা’র রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক তন্ময় কুমার সান্যাল। তিনি তাঁর প্রবন্ধে পরিবেশ দূষণের বর্তমান পরিস্থিতি, জীব বৈচিত্রের সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশ সুরক্ষায় নাগরিক দায়িত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এসএম ফরিদ, নদী গবেষক ও পরিবেশকর্মী ড. মনছুর আলম, শহীদ এম মনসুর আলী কলেজের পরিবেশ ও ভূগোল বিভাগের চেয়ারম্যান ড. আল আমিন এবং কৃষিবিদ মো. জাফর সাদেক প্রমূখ। আলোচনা সভায় অন্যদের মধ্যে শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, কৃঞ্চপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছিমা খন্দকার, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর, বেলা’র নেটওয়ার্ক সদস্য শফিক আল কামাল, কয়রাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ ছাইফুল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, টিএমএসএস’র উপদেষ্টা ও ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ খালেক খান পিভিএম, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি আলমগীর কবীর হৃদয়, দৈনিক স্বদেশ প্রতিদিন’র জেলা প্রতিনিধি শিশির ইসলাম, দৈনিক আজকের দপর্ণ‘র জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, দৈনিক সিনসার বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক মহিমা বিশ্বাস, সোনিয়া কিচেন‘র সত্ত্বাধিকারী নারী উদ্যোক্ত সৈয়দা সোনিয়া খাতুন, আইডিয়াল নার্সিং কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, শিক্ষক ও মানবাদিকার কর্মী সাঈদ উল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি এবিএম ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ বান্ধব নীতি ও কার্যক্রম গ্রহণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সকলকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পরিবেশবিদ, প্রকৃতিপ্রেমী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ইছামতী নদী উদ্ধার আন্দোলনের সভাপতি ও দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলম।
