হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ সদর উপজেলায় আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। বড় শাহাজাহান মিয়ার দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই শুকুর মিয়া নিহত হন।বুধবার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, শুকুর মিয়ার সঙ্গে আপন ভাই শাহাজাহান মিয়ার অনেক দিন ধরে জমিসংক্রান্ত বিরোধ ছিল। এর জেরে আজ সকালে শুকুর মিয়া কৃষি কাজে বাড়ির পার্শ্ববর্তী হাওরে যাওয়ার পথে শাহাজাহান মিয়াসহ আরও কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে পরিবারের অন্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা এসআই মুমিনুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠান। হবিগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মতুর্জা বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সৈয়দপুর গ্রামের শুকুর মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।
অনান্য খবর
খালেদা জিয়ার দুর্নীতি খতিয়ে দেখছে সৌদি সরকার
কথায় আছে, ‘পাপ বাপকেও ছাড়ে না।’ এতিমের টাকা আত্মসাৎ দুর্নীতি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। কিন্তু অতীতের দুর্নীতি…
পাবনা প্রেসক্লাবে ভাসানীর মৃতবার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
এ কে খান : ভাসানী স্মৃতি সংসদ পাবনা জেলা শাখার উদ্যোগে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম…
রাণীশংকৈলে মিনা দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে মিনা দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাহাবুব আলম, রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। “আনন্দ নিয়ে পড়ব,সুন্দর ভবিষ্যৎ গড়ব,মানসম্মত শিক্ষা পেতে,স্কুলে রোজ যেতে…
