হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ সদর উপজেলায় আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। বড় শাহাজাহান মিয়ার দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই শুকুর মিয়া নিহত হন।বুধবার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, শুকুর মিয়ার সঙ্গে আপন ভাই শাহাজাহান মিয়ার অনেক দিন ধরে জমিসংক্রান্ত বিরোধ ছিল। এর জেরে আজ সকালে শুকুর মিয়া কৃষি কাজে বাড়ির পার্শ্ববর্তী হাওরে যাওয়ার পথে শাহাজাহান মিয়াসহ আরও কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে পরিবারের অন্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা এসআই মুমিনুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠান। হবিগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মতুর্জা বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সৈয়দপুর গ্রামের শুকুর মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।
অনান্য খবর
৬৩ জেলা ও ৩৭৮ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন
৬৩ জেলা ও ৩৭৮ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন হয়েছে। এজন্য সরকারের ব্যয় হয়েছে ১৩৬ কোটি টাকা। সোমবার…
কাজিরহাট-আরিচা নৌরুটে ৩০০ টাকা ভাড়ার দাবীতে ধর্মঘটে স্পিডবোট মালিকরা
আরিফ খান, বেড়া (পাবনা):পাবনার কাজিরহাট-আরিচা নৌপথে ঈদযাত্রায় ৩০০ টাকা ভাড়া না মানায় স্পিডবোট চলাচল বন্ধ করে ধর্মঘটের ডাক দিয়েছেন বোট…
বে-টার্মিনালে সাত দেশ বড় বিনিয়োগে আগ্রহী
বে-টার্মিনালকে আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তুলতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া…
