বেড়ায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-১

শেয়ার করুন:

নিজস্ব প্রতিনিধি : রবিবার রাতে বেড়া থানাধীন বকচর গ্রামের সরাতলা নামক স্থান থেকে ৬০ গ্রাম গাঁজা ও ১০ পিচ ইয়াবা, নগদ টাকা ১০৪০/- টাকা ও ০২ টা মোবাইল সেটসহ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো মো. সুজন (৩০) পিতা মো. খালেক গ্রাম সিংহাসন (বাঁশতলা)। বেড়া মডেল থানার অফিস ইনচার্জ (ওসি) জনাব অরবিন্দ সরকার জানান , গোপন সংবাদ এর ভিত্তিতে এসআই মো. আরিফুল ইসলামের সহযোগিতায় পুলিশের ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ গ্রাম গাঁজা ও ১০ পিচ ইয়াবা নগদ ১০৪০/- টাকা ২ টা মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। তিনি আরো জানান , ইতিপুর্বে আসামীর বিরুদ্ধে আরও ০৪টি মাদক মামলা আছে।বেড়া মডেল থানাকে মদকমুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ধারা = মাদক দ্রব্য আইন মামলা করা হয়েছে। তাদের জেল হাজতে প্রেরনের ব্যবস্থা করা হচ্ছে ।

শেয়ার করুন: