বুলবুল হাসান : আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) ০২ নং নতুনভারেঙ্গা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ করলেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহা. সবুর আলী।
এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী, বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার, বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু , উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল্লাহসহ বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান।
৫ জানুয়ারি পঞ্চম ধাপে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সদস্য বৃন্দ (মেম্বারগণ) জনগণের প্রত্যাশা পূরণে সুখে, দুঃখে পাশে থাকবেন এমনটাই আশা এলাকাবাসীর।
