মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃকআগামি ২১ জুলাই ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম(৩য় পর্যায় ২য় ধাপ) উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, সমাজসেবা অফিসার আব্দুর রহিম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি। এছাড়াও প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ইউএনও লিখিত বক্তব্যে আগামি২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনের বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং এ বিষয়ে তিনি সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা কামনা করেন।
অনান্য খবর
বাংলাদেশ পেল আরো ছয় ‘নিজস্ব পণ্য’
জামদানি, ইলিশ ও ক্ষীরশাপাতি আমের পর এবার ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধন পেল ঢাকাই মসলিন, রাজশাহীর সিল্ক, রংপুরের…
প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর ম্যুরাল উপহার চীনের
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিতলের তৈরি একটি বঙ্গবন্ধুর ম্যুরাল প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছে…
পাবনায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, ৫৭৮ নারী পেলেন সহায়তা
পাবনায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, ৫৭৮ নারী পেলেন সহায়তা এ কে খান, পাবনা ব্যুরো : পাবনায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা…
