মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃকআগামি ২১ জুলাই ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম(৩য় পর্যায় ২য় ধাপ) উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, সমাজসেবা অফিসার আব্দুর রহিম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি। এছাড়াও প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ইউএনও লিখিত বক্তব্যে আগামি২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনের বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং এ বিষয়ে তিনি সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা কামনা করেন।
অনান্য খবর
ঠাকুরগাঁও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিহত-২
মোঃ লাতিফুর রহমান লিমন পীরগঞ্জ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ হারিয়েছে দুই যুবক। এ দুর্ঘটনায় আরও একজন…
টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এর প্রস্তাব
দেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এখতিয়ারাধীনে হাজার হাজার নারী সংস্থা ও মহিলা সমিতি, মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত। তাদেরকে উন্নয়ন…
রাজশাহীতে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে স্বল্প সুদের ঋণ বিতরণ
আব্দুল খালেক পিভিএম ।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অর্থনৈতিক উন্নয়ন,সামাজিক অগ্রগতি,নারীর ক্ষমতায়ন,আয় বর্ধন কর্মকান্ড সম্প্রসারণের উদ্দেশ্যে বাহিনীর…
