হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিতা-পুত্রের

শেয়ার করুন:

হবিগঞ্জ প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের  নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাওয়ে পিকআপ ভ্যানের চাপায় পিতা পুত্র নিহত হয়েছে।
মঙ্গলবার(১৯ জুলাই) সকাল ১১টায়  এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।সড়ক দুর্ঘটনা নিহতরা হলেন,কান্দিগাওয়ের ইউসুফ আলী (৫০) ও তার শিশু পুত্র আহমদ আলী (৫)।
এলাকাবাসী জানান,ছেলেকে নিয়ে ইউসুফ আলী সকালে মহাসড়কের পাশে দোকান থেকে স্কিুট নিয়ে বাড়ি উদ্দেশ্যে যাওয়ার পথে যাচ্ছিলেন।দোকান থেকে বাড়ী ফেরা আর হলোনা ইউসুফ ও তার শিশু পুত্রের। অজ্ঞাত নামা পিকআপ ভ্যান চাপায় প্রাণ গেল তাদের।ইউসুফ আলীর পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব।ঘাতক পিক আ্যপ গাড়িটি চাপা দিয়ে পালিয়ে যায়।

শেয়ার করুন: