পাবনার ঈশ্বরদী লিচু উৎসব ও কৃষি বাণিজ্য অনুষ্ঠিত

শেয়ার করুন:

পাবনার ঈশ্বরদী লিচু উৎসব ও কৃষি বাণিজ্য অনুষ্ঠিত
এ কে খান :
পাবনা জেলার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লিচু উৎসব ও কৃষি বাণিজ্য  মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ জুন এ মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা শারমিন পুতুল, মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়। তিনি কৃষি, গ্রামীণ অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের উৎপাদিত উন্নতমানের লিচু ও অন্যান্য কৃষিপণ্য প্রদর্শন করা হয়। উৎসবকে ঘিরে কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে মাননীয় বাণিজ্যমন্ত্রী বিসিক শিল্পনগরী, পাবনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে রাজশাহীর  বিভাগীয় কমিশনার, পাবনা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমান, প্রশাসনের সিনিয়র কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: