কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৪৩ সদস্যের কমিটি অনুমোদন : সভাপতি আব্দুল মঈদ বাবুল ও সম্পাদক আব্দুল লতিফ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৪৩ সদস্যের কমিটি অনুমোদন : সভাপতি আব্দুল মঈদ বাবুল ও সম্পাদক আব্দুল লতিফ
শেয়ার করুন:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৪৩ সদস্যের কমিটি অনুমোদন :
সভাপতি আব্দুল মঈদ বাবুল ও সম্পাদক আব্দুল লতিফ

আঃ খালেক খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনা ও পরামর্শে সারাদেশ ব্যাপী জাতীয়তাবাদী পেশাজীবী দলের নানা সামাজিক ও মানবিক  কার্যক্রম সম্প্রসারণ সহ দেশ ব্যাপী কমেটি গঠন অব্যাহত রয়েছে।এই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্ঠিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৩ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার রাজধানী ঢাকার মতিঝিলের পেশাজীবী দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম রাসেল যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সেক্রেটারির স্বাক্ষরিত পত্রে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইবি’র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক  মোঃ আব্দুল মঈদ বাবুল সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়’র আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সাবেক চেয়ারম্যান ও ইবি’র সহকারী রেজিস্ট্রার মো.আব্দুল লতিফকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্য পদে রয়েছেন ইবি’র কর্মকর্তা সমিতির সিনিয়র সহসভাপতি, কুষ্টিয়া জেলা শাখার বিএমটিএ এর সভাপতি ও ইবি’র উপরেজিষ্ট্রার মোঃ মোঃ ইয়ারুল ইসলাম সিনিয়র সহসভাপতি, কুষ্টিয়া জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি, ইবি’র একাডেমিক শাখার উপরেজিষ্ট্রার মোঃ এনামূল কবির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইবি’র আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন’র যুগ্ম সম্পাদক ও ইবি’র প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির বাকী ৩৮ জন জনকে নির্বাহী সদস্য ও কমিটির অন্যান্য এবং সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটি অনুমোদন প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলকে দেশের সর্বস্তরের পেশাজীবীদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। নতুন নেতৃত্বের মাধ্যমে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পেশাজীবীদের ঐক্যবদ্ধ করা, নতুন নেতৃত্ব সৃষ্টি ও সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও ঐক্যের সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানাচ্ছি। এদিকে কুষ্ঠিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা কমিটির নেতারা।জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিজানুর রহমান অহিদ, উম্মে আছমা পলি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, আন্তজাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সুমন, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, ঢাকা উত্তরা পশ্চিম থানা কমিটির সভাপতি অধ্যক্ষ মেহেদী হাসান, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লোকমান হায়দার, সেক্রেটারি মাহবুবুল আলম, ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক রবিউল আলম বিপ্লব, কক্সবাজার জেলা কমিটির সভাপতি সাদেকুর রহমান, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু এবং জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নয়ন তারা প্রমূখ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটির সকল সদস্যদের অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানান। এ ছাড়াও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ইবি’র আব্দুল মঈদ বাবুল ও আব্দুল লতিফের গতিশীল নেতৃত্বের মাধ্যমে ইবি’র পেশাজীবীদের সাংগঠনিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে,পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং সংগঠন’র সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
শেয়ার করুন: