এ কে খান : উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য শিক্ষা ডোমেইন আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজে ASSET প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অডিটোরিয়াম মিলনায়তনে ২৯ মে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পালের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন, সনদ ও পুরস্কার বিতরণ করেন বগুড়া সদর উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মো মতিউর রহমান ও পরিচালক টিএইচআরএফ ড. মোঃ আমিনুর রহমান। অন্যদের মধ্যে মো: কাউসার বিন সিদ্দিক কো-অর্ডিনেটর রিসার্চ এন্ড ট্রেনিং রিসার্চ, প্লানিং এন্ড ডেভেলপমেন্ট, টিএইচএস বক্তব্য দেন। বিতর্ক প্রতিযোগিতায় কয়েকটি গ্রুপে বহু শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী শিক্ষার্থী, নার্সিং কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
অনান্য খবর
স্বপ্নের টানেল এখন নন্দিত বাস্তবতা
এ যেন এক যুদ্ধ। কর্মকর্তা থেকে শুরু করে দেশি-বিদেশি শ্রমিক। কারোর নেই দম ফেলার ফুরসত। করোনা সংক্রমণকে থোড়াই কেয়ার করে…
৫০০ বিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের শীর্ষ অর্থনীতিবিদরা বলেছেন, ২০২২ থেকে ২০২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে। এতে দেশের জিডিপির পরিমাণ…
চট্টগ্রামে ১৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
চট্টগ্রাম নগরের আকবরশাহ্ থানার উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।…
