এ কে খান : উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য শিক্ষা ডোমেইন আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজে ASSET প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অডিটোরিয়াম মিলনায়তনে ২৯ মে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পালের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন, সনদ ও পুরস্কার বিতরণ করেন বগুড়া সদর উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মো মতিউর রহমান ও পরিচালক টিএইচআরএফ ড. মোঃ আমিনুর রহমান। অন্যদের মধ্যে মো: কাউসার বিন সিদ্দিক কো-অর্ডিনেটর রিসার্চ এন্ড ট্রেনিং রিসার্চ, প্লানিং এন্ড ডেভেলপমেন্ট, টিএইচএস বক্তব্য দেন। বিতর্ক প্রতিযোগিতায় কয়েকটি গ্রুপে বহু শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী শিক্ষার্থী, নার্সিং কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
অনান্য খবর
রাজশাহী রেঞ্জ কমান্ডারের জয়পুরহাট জেলার পূজামন্ডপ পরিদর্শন
এ কে খান : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বি ১০ অক্টোবর…
পাটের সুদিন ফিরেছে আবার
পাটে সয়লাব বাজার। ক্রেতা-বিক্রেতার আনাগোনায় জমজমাট বেচাকেনা। পাটের দাম বাড়তে শুরু করেছে। রমরমা হয়ে উঠেছে পাট বাণিজ্য। মৌসুমের শুরুতেই বিভিন্ন…
পাবনা শহরে ইছামতি খনন উদ্বোধনে জেলা প্রশাসক- আন্দোলনকারীদের মানববন্ধন
এ কে খান : পাবনা মধ্য শহরের ইছামতি নদী পুনরুজ্জীবিত করণ প্রকল্পটির বাকি কাজ দ্রুত সময়ে শেষ করার জন্য ৩…
