বগুড়ায় গাক কর্মকর্তার উন্নত চিকিৎসায় ৫ লাখ টাকার বিশেষ অনুদান : সংকটকালে সহকর্মীর পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত

বগুড়ায় গাক কর্মকর্তার উন্নত চিকিৎসায় ৫ লাখ টাকার বিশেষ অনুদান : সংকটকালে সহকর্মীর পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
শেয়ার করুন:

বগুড়ায় গাক কর্মকর্তার উন্নত চিকিৎসায় ৫ লাখ টাকার বিশেষ অনুদান : সংকটকালে সহকর্মীর পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত

এ কে খান :

কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও সংকটময় সময়ে পাশে থাকার প্রত্যয় থেকে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। উন্নত চিকিৎসার জন্য সংস্থার প্রকল্পের স্টাফ মোঃ ফাহাদ হাসান (আইডি নং-৭৮১৫)-কে ৫ লাখ টাকা বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। গাক’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপস্টোন ফেলো-এনডিসি-এর বিশেষ বরাদ্ধের আওতায় এ অনুদান দেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বগুড়ার বনানীতে গাক টাওয়ার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফাহাদ হাসানের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। চেক প্রদানকালে গাক’র কর্মকর্তারা বলেন, একজন সহকর্মী যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তখন প্রতিষ্ঠান হিসেবে তার পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয় এটি পারস্পরিক সহমর্মিতা, মানবিকতা ও সাংগঠনিক মূল্যবোধের বহিঃপ্রকাশ। গাক’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের বিশেষ উদ্যোগ ও বরাদ্ধের এই সহযোগিতা একজন অসুস্থ সহকর্মীর উন্নত চিকিৎসার সুযোগ সৃষ্টির পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সংস্থার আন্তরিক দায়িত্ববোধেরও প্রতিফলন ঘটিয়েছে। তারা আরও বলেন, গাক শুধু উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর কল্যাণকেও গুরুত্ব দিয়ে থাকে। কর্মীদের সুখ-দুঃখে পাশে থাকার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ করে কোনো কর্মকর্তা বা কর্মচারী দুরারোগ্য ব্যাধি, দুর্ঘটনা কিংবা অন্য কোনো সংকটের মুখোমুখি হলে তার পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানের মানবিক অঙ্গীকারের অংশ। অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (মনিটরিং অ্যান্ড রিভিউ) হজকিল মোঃ আবু হাসান, যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ রাফিউল ইসলাম, উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন ও সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদারসহ গাক’র বিভিন্ন স্তরের কর্মকর্তা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা ফাহাদ হাসানের দ্রুত সুস্থতা ও উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য শুভকামনা জানান। একই সঙ্গে সংকটময় সময়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। গাক’র পক্ষ থেকে জানানো হয়, সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে বিভিন্ন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কর্মীদের পাশে থেকে তাদের বিপদে সহযোগিতা করার মাধ্যমে একটি সহমর্মী ও কল্যাণমুখী কর্মপরিবেশ গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।

শেয়ার করুন: