মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলায় জাতীয় পার্টির (জাপা নেতা) সাবেক চেয়ারম্যান ও রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সাবেক জাতীয় পার্টির এমপি হাফিজউদ্দীনের মিল চাতালে এ সভায় আয়োজন করা হয়েছে।উপজেলা জাপার সহ-সভাপতি দবিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক এমপি হাফিজউদ্দীন আহমেদ।বিশেষ অতিথির বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, পৌর জাপার আহবায়ক অধ্যাপক তৈয়ব আলী, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, পৌর ওয়ার্ড কান্সিলর কামরুজ্জামান, ভোমরাদহ ইউনিয়ন জাপার সভাপতি আবু হোসেন মিস্টার, পীরগঞ্জ ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সেনগাঁও ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা জাতীয় যুবসংহতির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম প্রমূখ।পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনান্য খবর
প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়ন চান প্রধানমন্ত্রী
বিশ্বব্যাপী কার্বন নির্গমন বন্ধে জি-২০ দেশগুলোকে প্রধান ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তনের…
আরও ১২ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ হচ্ছে
করোনা পরিস্থিতি বিবেচনায় নতুন করে আরও ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ৮ হাজার নার্স নিয়োগের প্রস্তাবনাও চূড়ান্ত…
ঢাকায় অর্থ মন্ত্রণালয়ের সচিব ও এনবিআরের চেয়ারম্যানের সাথে ডক্টর হোসনে আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ
এ কে খান : ঢাকায় অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও এনবিআর এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ এর সাথে…
