বিশেষ প্রতিনিধি : পাবনার জেলার সুজানগর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঋনগ্রহিতা সদস্য ও কর্মকর্তাদের সাথে ঋন বিতরন ও আদায় শীর্ষক এক পযালোচনা এবং মতবিনিময় গতকাল (৩০/১/২২) ব্যাংকের শাখা কার্যালয়ে অনুষ্ঠত হয়। সুজানগর শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান পিভিএম। তিনি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য তিনি কর্মকর্তাদের পরামর্শ দেন। ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন, সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। পাশাপাশি সদস্যদের করোনার টিকা নেওয়ার জন্য আহবান জানানো হয়। মতবিনিময়ে অন্যদের মধ্যে শাখার ২য় কর্মকর্তা মোঃ আশরাফ আলী, মোঃ হারুনুর রশিদ ও সুবিধা ভোগি সদস্য মোঃ আমিরুল ইসলাম কিরন, মোঃ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কয়েকজন সদস্যেদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়।
অনান্য খবর
বিষমুক্ত হচ্ছে রাজশাহী ও চাঁপাইয়ের ১১ কোটি আম
চলতি মৌসুমে সুমিষ্ট আমরাজ্য হিসেবে খ্যাত রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অন্তত ১১ কোটি আম নিরাপদ ও বিষমুক্ত করা হবে। ফ্রুট ব্যাগিংয়ের…
পীরগঞ্জে মোটরসাইকেল কিনে না দেওয়া ছেলের আত্মহত্যা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পীরগঞ্জে মোটরসাইকেল কিনে না দেওয়ায় পিতার প্রতি অভিমান করেমায়ের ওড়না দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানায়।এলাকা…
বিচার বিভাগের উন্নয়নে নানামুখী পদক্ষেপ
দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইন ও বিচার বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক…
