বিশেষ প্রতিনিধি : পাবনার জেলার সুজানগর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঋনগ্রহিতা সদস্য ও কর্মকর্তাদের সাথে ঋন বিতরন ও আদায় শীর্ষক এক পযালোচনা এবং মতবিনিময় গতকাল (৩০/১/২২) ব্যাংকের শাখা কার্যালয়ে অনুষ্ঠত হয়। সুজানগর শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান পিভিএম। তিনি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য তিনি কর্মকর্তাদের পরামর্শ দেন। ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন, সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। পাশাপাশি সদস্যদের করোনার টিকা নেওয়ার জন্য আহবান জানানো হয়। মতবিনিময়ে অন্যদের মধ্যে শাখার ২য় কর্মকর্তা মোঃ আশরাফ আলী, মোঃ হারুনুর রশিদ ও সুবিধা ভোগি সদস্য মোঃ আমিরুল ইসলাম কিরন, মোঃ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কয়েকজন সদস্যেদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়।
অনান্য খবর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৪০ শতাংশ কাজ সম্পন্ন
করোনাভাইরাসের এ দুর্যোগকালেও শিডিউল অনুযায়ী এগিয়ে চলেছে বাংলাদেশের অন্যতম মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ। এরই মধ্যে প্রকল্পের প্রায়…
রাণীশংকৈল বাসীর গর্ব স্বপ্না ও সোহাগী
মাহাবুব আলম,, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। নেপাল কে হারালো বাংলাদেশের মেয়েরা গত ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে। ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়…
নিহত ও আহত সাংবাদিকদের বিচারের দাবিতে রাণীশংকৈলে প্রতিবাদ- সমাবেশ
নিহত ও আহত সাংবাদিকদের বিচারের দাবিতে রাণীশংকৈলে প্রতিবাদ- সমাবেশ মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।। গত ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দলের…
