কামরুজ্জামান টিপুঃ সোমবার (২৪ মে) সাঁথিয়া-বেড়া মহাসড়কে মহিষাকোলা নির্মিত ব্রিজের বিকল্প রোডের উপরে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৩-০৩৫৪) এলাকা বাসীর ভাস্যমতে বেশ কয়েকদিন যাবত ট্রাকটি রোডের উপর ছিলো। কয়েকদিন পর সন্দেহ হলে আজ সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে এলকাবাসী ট্রাকটির নিকট যখন আসে যখন তখন ট্রাকের ভিতর থেকে দুর্গন্ধ পায়, তখন কয়েকজন উঁকি মেরে দেখতে পায় ভিতেরে ড্রাইভার সিটের পিছনে হাত পা বাঁধা অজ্ঞাত লাশ। বয়স আনুমানিক (২২)। সাথে সাথে দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুকে খবর দেয়,এবং ঘটনাস্থলে বাবু এসে উপস্থিত হয়। তিনি দেখার পরে ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য রজব আলীকে খবর দেয়,এরপর উনিও ঘটনাস্থলে এসে উপস্থিত হন সন্ধ্যা ৭ টায়। রজব আলী অজ্ঞাত লাশ দেখতে পেয়ে সাঁথিয়া উপজেলা করমজা ইউপি চেয়ারম্যান হোচেন আলী বাগচীকে অবেহিত করেন।এবং চেয়ারম্যান ঘটনা জানার সাথে সাথে সাঁথিয়া থানা ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামকে বিষয়টি জানান, এরপর ৭ঃ২০ মিনিটে সাঁথিয়া থানার এস আই বিধানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মহিষাকোলা ব্রিজ ঘটনাস্থলে এসে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।এবং হাইওয়ে রোডে যানযট মুক্ত করেন ও পরিস্থিতি স্বাভাবিক রাখেন। এরপর ৭ঃ৪৫ মিনিটে সাঁথিয়া থনার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন এবং ট্রাকটি ভালোভাবে দেখেন এবং অজ্ঞাত লাশটি দেখতে পায়, ও ওনার উপর উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। তার কিছুক্ষণ পর অতিরিক্ত পুলিশ সুপার বেড়া কল্লোল সাহেব ঘটনাস্থলে ছুটে চলে আসেন। সাঁথিয়া থানার ওসি ট্রাকের বডিতে লেখা মালিকের মোবাই নাম্বারে যোগাযোগ করেন, ট্রাকের মালিকের নাম উদয় সাহা,বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে নিশ্চিত করেন উনার গাড়িতে অজ্ঞাত লাশ পাওয়া গেছে । এরপর সাঁথিয়া থানার ইনচার্জ জানান এই অজ্ঞাত লাশের মৃত্যুর রহস্য সঠিক তদন্ত স্বাপেক্ষে উদঘাটন করা হবে এই বলে নিশ্চিত করেন।
