ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনা পরিস্থিতি যেহেতু কমেছে, তাই পাসপোর্টধারী যাত্রীদের জন্য শিগগির ভারতের সব ইমিগ্রেশন খুলে দেওয়া হবে। একই সঙ্গে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় পণ্যভর্তি ট্রাক প্রবেশ ও ফেরত যাওয়ার ক্ষেত্রে সড়ক দুই লেনে উন্নীতকরণে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানিকারক গ্রুপের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ভারতের ভালো বন্ধু এবং দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। সুতরাং ভারত বাংলাদেশের সীমান্ত সমস্যাসহ সব সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহী উপ-দূতাবাসের সহকারী হাইকমিশনার সঞ্জীভ কুমার ভাটি। স্বাগত বক্তব্য রাখেন, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টু। পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদসহ নেতারা উপস্থিত ছিলেন। শেষে ছোট সোনামসজিদের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি।
অনান্য খবর
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এক টেবিলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮ দেশ
নিউজ ডেস্কঃ জলবায়ুর বিরূপ প্রভাবে রয়েছে দক্ষিণ এশিয়া। পরিবর্তনের কারণে হুমকির মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং…
সেই ৬ ভাইয়ের পরিবার পেল ৩৫ লাখ টাকা
প্রধানমন্ত্রীর অনুদান সংবাদদাতা, চকরিয়া, কক্সবাজার ॥ চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের স্ত্রীরা প্রধানমন্ত্রীর অনুদানের ৩৫ লাখ টাকার চেক…
চতুর্থ দফায় ভারত থেকে আসলো আরও ২শ টন তরল অক্সিজেন
দেশে করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগীদের চিকিৎসার্থে ভারত থেকে চতুর্থ দফায় আনা হয়েছে ২শ টন তরল অক্সিজেন। রবিবার (১ আগস্ট) দিবাগত…
