ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনা পরিস্থিতি যেহেতু কমেছে, তাই পাসপোর্টধারী যাত্রীদের জন্য শিগগির ভারতের সব ইমিগ্রেশন খুলে দেওয়া হবে। একই সঙ্গে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় পণ্যভর্তি ট্রাক প্রবেশ ও ফেরত যাওয়ার ক্ষেত্রে সড়ক দুই লেনে উন্নীতকরণে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানিকারক গ্রুপের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ভারতের ভালো বন্ধু এবং দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। সুতরাং ভারত বাংলাদেশের সীমান্ত সমস্যাসহ সব সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহী উপ-দূতাবাসের সহকারী হাইকমিশনার সঞ্জীভ কুমার ভাটি। স্বাগত বক্তব্য রাখেন, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টু। পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদসহ নেতারা উপস্থিত ছিলেন। শেষে ছোট সোনামসজিদের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি।
অনান্য খবর
সরকারি-বেসরকারি অফিস চলবে অর্ধেক জনবলে
অর্ধেক জনবল দিয়ে সরকারি-বেসরকারি সব অফিস চলবে। রোববার রাতে এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনার নতুন ধরন ওমিক্রনসহ…
ডিজিটাল নথির আওতায় আসবে ৪৩ হাজার সরকারি দফতর
দেশের ৪৩ হাজার সরকারি দফতর ডিজিটাল নথি কার্যক্রমের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সহ নতুন নতুন…
গাড়ি ছাড়ার আগে টার্মিনালে চালকদের ডোপ টেস্ট
মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো ঠেকাতে টার্মিনালগুলোতেও চালকদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে…
