হবিগঞ্জে বাল্লা স্থলবন্দর উন্নয়ন কাজ পরিদর্শন করলেন বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী

শেয়ার করুন:

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বাল্লা স্থলবন্দর উন্নয়ন কাজ পরিদর্শন ও অংশীদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ই ফেব্রুয়ারি) সকালে বাল্লা স্থলবন্দর সংলগ্ন মাঠে বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আলমগীর এরসভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট মাধবপুর হবিগঞ্জ -৪ আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি,জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ নুরুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
এসময় উপস্থিত অতিথিগন বলেন, চুনারুঘাটবাসীর সম্ভাবনা স্বপ্ন পূরণে সফলতার এক ধাপ এগিয়ে যাবে এই উন্নয়ন কাজ। বাংলাদেশের সর্বশেষ স্থলবন্দর চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী কেদারাঘাট ও কাটানীপাড় এলাকা। এখানেই বাস্থবায়িত হচ্ছে বাংলাদেশের ২২তম স্থলবন্দর। এই উন্নয়ন চুনারুঘাটবাসীই ভোগ করবে।
জানা যায়, গেলো ৭ সেপ্টেম্বর ২০২১ ইংরেজি থেকে ২৫ কোটি টাকার স্থলবন্দরের আবাসিক প্রকল্পের আওতায় উন্নয়ন কাজ শুরু করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
সম্প্রতি বাল্লা স্থলবন্দর উন্নয়ন কাজের অগ্রগতি ও মালামালের গুনগত মান যাচাই বাচাই পরিদর্শন করে গেছেন স্থলবন্দর কর্তৃপক্ষ ।
প্রধান অতিথি বক্তব্যে চুনারুঘাট মাধবপুর হবিগঞ্জ -৪ সাংসদ ও বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেন,স্থলবন্দর উন্নয়ন কাজের কার্যক্রম চলছে দ্রুতগতিতে ।
এই স্থলবন্দর উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলমান ২৫ কোটি টাকার আবাসিক প্রকল্পের বাউন্ডারি নির্মাণ কাজ এগিয়ে চলায় এ অঞ্চলের মানুষগুলো অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখতে পারবে।
খেটে খাওয়া মানুষ থেকে মধ্যবিত্ত সহ সমাজের বিত্তশালীরা স্বপ্ন পুরন অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থানসহ বৈদেশিক বানিজ্যে এগিয়ে যাবে । ফলে বহির্বিশ্বের সাথে সৃষ্টি হবে এক নতুন সম্ভাবনার।
এছাড়াও এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ স্থলবন্দর নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃপক্ষের নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি সমাজকর্মী সাংবাদিকগণ।

শেয়ার করুন: