মুজিববর্ষে ‘বঙ্গবন্ধু-থমাস উইলিয়ামস কিউসি অ্যাওয়ার্ড’ প্রবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন লন্ডন। গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকমিশন লন্ডনে আয়োজিত এক স্মারক অনুষ্ঠানে এ পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকমিশন লন্ডন থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু ও অন্য অভিযুক্তদের ঐতিহাসিক মুক্তি দিবসকে স্মরণীয় করে রাখতে এ পুরস্কারে প্রবর্তণ করা হয়। স্মারক অনুষ্ঠানে স্যার থমাস উইলিয়ামসের অবদানের কথা স্মরণ করে হাইকমিশনার বলেন, ‘স্যার থমাস উইলিয়ামস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য অভিযুক্তদের পক্ষে একজন ডিফেন্স আইনজীবী হিসেবে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ ও অর্থায়নে ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তানে গিয়েছিলেন। ’হাইকশিনার আরো বলেন, ‘স্যার থমাসের এই ঐতিহাসিক ভূমিকা ও বঙ্গবন্ধুর সাথে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তাৎপর্য তুলে ধরার জন্য লন্ডনের বাংলাদেশ হাই কমিশন এই অ্যাওয়ার্ড প্রবর্তন করেছে। বাংলাদেশ-যুক্তরাজ্য মৈত্রী এবং দুই দেশের অভিন্ন মূল্যবোধের উন্নয়নে অসাধারণ অবদান রাখার জন্য এই পুরস্কার প্রদান করা হবে। ’অনুষ্ঠানে ব্রিটিশ লেখক ও সাংবাদিক এবং অল ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিউ বার্নস বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ সময় তিনি “বঙ্গবন্ধু-থমাস উইলিয়ামস কিউসি অ্যাওয়ার্ড” প্রবর্তনের জন্য বাংলাদেশ হাই কমিশন, লন্ডনকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, হিউ বার্নস-এর পিতা প্রখ্যাত ব্রিটিশ রাজনীতিবিদ ও সাবেক ব্রিটিশ এমপি মাইকেল বার্নস সিবিই অল ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭১ সালে Recognize Bangladesh-Release Sheikh Mujib-Stop Genocide (বাংলাদেশকে স্বীকৃতি দাও, শেখ মুজিবকে মুক্ত করো, গণহত্যা থামাও) আন্দোলনকে সমর্থন করেন।অনুষ্ঠানে যুক্তরাজ্যে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও অল ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আনসার আহমেদ উল্লাহ বক্তব্য রাখেন।
অনান্য খবর
আগামী এক বছরে ১০ লাখ কর্মী বিদেশে পাঠানোর টার্গেট
অর্থনীতি চাঙ্গা করতে শ্রমবাজারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার আগামী এক বছরে কমপক্ষে দশ লাখ লোক বিদেশ যাবে। করোনা মহামারীতে ধাক্কা…
শিক্ষাক্ষেত্রে নিয়োগ ও বড় পদোন্নতি শুরু
শিক্ষকদের জন্য খুশির বার্তা করোনার মধ্যেই শিক্ষকরা পাচ্ছেন খুশির খবর। শিক্ষা ক্ষেত্রে বড় পদোন্নতি ও নিয়োগ প্রদান শুরু হয়েছে। করোনা…
টিকার আওতা বাড়ছে ॥ ডিসেম্বরের মধ্যে পাবে ৫ কোটি মানুষ
আগামী ডিসেম্বরের মধ্যে দেশের পাঁচ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। একই সঙ্গে আগামী বছরের মাঝামাঝি সময় আশি শতাংশ মানুষকে…
