ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ,এই নির্বাচন কমিশন চরম ভাবে ব্যার্থ। তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, বিচার হওয়া উচিত কারণ তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ১১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।বিএনপির মহাসচিব বলেন, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো কি না এটা পরে সিদ্ধান্ত নিব। কারণ এই দেশে মামলা করেও কোন লাভ হয় না। সার্চ কমিটিকে আমরা মানি না উল্লেখ করে ফখরুল বলেন, ‘সার্চ কমিটিতে আমরা আমাদের কাওকে দিব না। এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষতা আশা করার কোনো মানে নেই। সার্চ কমিটির প্রধান করা হয়েছে যিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছে। তারা তাদের লোকদের নাম দিয়ে সার্চ কমিটি গঠন করেছে।’এ সময় তিনি আরো বলেন, ‘এই সরকারের অধিনে আগামী কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আর দলকে নতুন ভাবে সাজানো হচ্ছে, অঙ্গসংগঠন ও মূলদল এর কমিটি নতুন ভাবে গঠন করা হবে খুব দ্রুত। জাতীয় ঐক্য গঠনে আমরা কাজ করে যাচ্ছি। অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক ভাবে আমরা আলোচনা করতেছি।’ এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মোঃ তৈমুর রহমান, সহ-সভাপতি মোঃ আল মামুন আলম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আমিন, অর্থ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।মোঃ লাতিফুর রহমান লিমনঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
অনান্য খবর
মহেশখালী দ্বীপে হচ্ছে বহুতল আশ্রয়ণ প্রকল্প
এবার কক্সবাজারের মহেশখালী দ্বীপে গড়ে তোলা হচ্ছে বহুতল বিশিষ্ট আশ্রয়ণ প্রকল্প। বুধবার আশ্রয়ণ প্রকল্পের প্রস্তাবিত জায়গা পরির্দশন করেছেন সরকারের…
ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
হারারেতে বাংলাদেশ-জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬…
বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
আঃ খালেক পিভিএম,পাবনা।। উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের…
