হবিগঞ্জ প্রতিনিধি:সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছে। সোমবার (১৮ জুলাই) বেলা ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সালেহ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল-মোবারাকা পরিবহনের একটি বাস মহাসড়কের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছলে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যান। আর হাসপাতাল নেয়ার পর মারা যান আরো তিন জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। ওসি আরো জানান, দুর্ঘটনার পর মহাসড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ তা স্বাভাবিক করে।
অনান্য খবর
বগুড়ায় পরিকল্পনা বিভাগের সচিবের সাথে টিএমএসএস কর্মকর্তাদের মতবিনিময়
এম এ খালেক খান পিভিএম : দেশের নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয়…
আন্তর্জাতিক পর্বত দিবস ও পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ ২২ বছর আগে ১৯৯৭ সাল…
হবিগঞ্জে তেলবাহি ট্রেনের বগি লাইনচ্যুত
হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের লুকলাইনে তেলবাহি একটি ট্রেনে পিছনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এঘটনায় অন্যান্য ট্রেন চলাচলে কোনো…
