হবিগঞ্জ প্রতিনিধি:সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছে। সোমবার (১৮ জুলাই) বেলা ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সালেহ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল-মোবারাকা পরিবহনের একটি বাস মহাসড়কের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছলে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যান। আর হাসপাতাল নেয়ার পর মারা যান আরো তিন জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। ওসি আরো জানান, দুর্ঘটনার পর মহাসড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ তা স্বাভাবিক করে।
অনান্য খবর
শিশুখাদ্যে ভেজালের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
সারা দেশব্যাপী চলমান রয়েছে ভেজালবিরোধী অভিযান। এ অভিযান নতুন উদ্যমে শুরু করা হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের…
কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোর এর অন্তর্গত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) এর ‘৬ষ্ঠ কর্নেল অব দি রেজিমেন্ট ’ হিসেবে অভিষিক্ত হলেন…
সৈয়দপুরে টিএমএসএস কর্তৃক জাতীয় শোক দিবস পালিত
এম এ খালেক খান, পাবনা বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রপথিক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম…
