ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনা পরিস্থিতি যেহেতু কমেছে, তাই পাসপোর্টধারী যাত্রীদের জন্য শিগগির ভারতের সব ইমিগ্রেশন খুলে দেওয়া হবে। একই সঙ্গে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় পণ্যভর্তি ট্রাক প্রবেশ ও ফেরত যাওয়ার ক্ষেত্রে সড়ক দুই লেনে উন্নীতকরণে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানিকারক গ্রুপের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ভারতের ভালো বন্ধু এবং দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। সুতরাং ভারত বাংলাদেশের সীমান্ত সমস্যাসহ সব সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহী উপ-দূতাবাসের সহকারী হাইকমিশনার সঞ্জীভ কুমার ভাটি। স্বাগত বক্তব্য রাখেন, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টু। পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদসহ নেতারা উপস্থিত ছিলেন। শেষে ছোট সোনামসজিদের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি।
অনান্য খবর
হাজার কোটি টাকা বিনিয়োগ ও ২৫শ’ কর্মসংস্থান সৃষ্টির সুযোগ
তিনটি পার্কে একুশটি প্রতিষ্ঠানকে জমি ও স্পেস বরাদ্দ দিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। এসব প্রতিষ্ঠানে প্রায় এক হাজার কোটি টাকা…
মর্যাদাপূর্ণ সন পদক পেলেন বাংলাদেশের মেরিনা
বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাশ্যুম মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পেয়েছেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা…
১৮ বছর পর সক্রিয় হচ্ছে মশক নিয়ন্ত্রণ শাখা
দীর্ঘ ১৮ বছর পর সক্রিয় করা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মশক নিয়ন্ত্রণ শাখা। এ লক্ষ্যে ‘ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ…
