বিশেষ প্রতিনিধি : পাবনার জেলার সুজানগর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঋনগ্রহিতা সদস্য ও কর্মকর্তাদের সাথে ঋন বিতরন ও আদায় শীর্ষক এক পযালোচনা এবং মতবিনিময় গতকাল (৩০/১/২২) ব্যাংকের শাখা কার্যালয়ে অনুষ্ঠত হয়। সুজানগর শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান পিভিএম। তিনি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য তিনি কর্মকর্তাদের পরামর্শ দেন। ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন, সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। পাশাপাশি সদস্যদের করোনার টিকা নেওয়ার জন্য আহবান জানানো হয়। মতবিনিময়ে অন্যদের মধ্যে শাখার ২য় কর্মকর্তা মোঃ আশরাফ আলী, মোঃ হারুনুর রশিদ ও সুবিধা ভোগি সদস্য মোঃ আমিরুল ইসলাম কিরন, মোঃ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কয়েকজন সদস্যেদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়।
অনান্য খবর
পাবনায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা অনুষ্ঠিত
পাবনায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা অনুষ্ঠিত এ কে খান : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের…
পাবনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব শীর্ষক আলোচনা ও বৃক্ষরোপণঅনুষ্ঠিত হয়
পাবনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব শীর্ষক আলোচনা ও বৃক্ষরোপণঅনুষ্ঠিত হয় এম এ খালেক খান : পাবনায় পরিবেশের ভারসাম্য সুরক্ষায় বৃক্ষের গুরুত্ব…
বানিয়াচংয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: গ্রেফতার ৩
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।অভিযানে ৬০০ লিটার দেশীয়…
