পাবনায় পুলিশ সুপার ছুফি উল্লাহ’র বদলিজনিত বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

পাবনায় পুলিশ সুপার ছুফি উল্লাহ'র বদলিজনিত বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:

পাবনায় পুলিশ সুপার ছুফি উল্লাহ’র বদলিজনিত বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

এ কে খান, পাবনা ব্যুরো:

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ’র বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় পাবনা পুলিশ লাইন্সের শহীদ আব্দুল জলিল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী অতিথি ও সভাপতির বক্তব্য দেন পাবনার বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের অফিসার ও পুলিশ সদস্যরা বিদায়ী পুলিশ সুপারের কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন। তারা বলেন, মো. ছুফি উল্লাহ একজন সৎ, দক্ষ, মেধাবী ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাবনায় দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর আন্তরিকতা ও পেশাদারিত্ব জেলা পুলিশের পাশাপাশি সাধারণ মানুষেরও প্রশংসা অর্জন করেছে।
বক্তারা আরও বলেন, মানবিক নেতৃত্ব, কর্মদক্ষতা ও সহকর্মীদের প্রতি আন্তরিক আচরণের কারণে তিনি পাবনা জেলা পুলিশ ও জেলার মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।
সমাপনী বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, “পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত গৌরব ও তৃপ্তির বিষয়। দায়িত্ব পালনের পুরো সময়ে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। এ সময়ে আমার কোনো আচরণ বা কাজে অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি হয়ে থাকলে, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি।”
তিনি পাবনা জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কর্মজীবন, পারিবারিক জীবন ও ভবিষ্যৎ শান্তিময় ও নিরাপদ হোক এই কামনা করেন।
অনুষ্ঠানের শেষে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফুলেল শুভেচছা ও স্মারক প্রদান করেন পাবনার নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ। এ সময় নবাগত পুলিশ সুপার মোঃ আবু আশ্রাফ কে বরণ করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমান।

শেয়ার করুন: