ঢাকার গেন্ডারিয়ায় পেশাজীবী দলের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ

ঢাকার গেন্ডারিয়ায় পেশাজীবী দলের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ
শেয়ার করুন:

ঢাকার গেন্ডারিয়ায় পেশাজীবী দলের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ

এ কে খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত এ মানবিক কর্মসূচিতে কয়েক শতাধিক নিম্নআয়ের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আরিফুল ইসলাম জিয়া ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক নয়, এটি আমাদের নৈতিক দায়িত্বও। মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, জনকল্যাণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতৃবৃন্দ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত মানুষের হাতে চাল তুলে দেন। এ সময় তারা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
চাল পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি তারা সংগঠনের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মানবিক সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা এবং জনসেবার অঙ্গীকারকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

শেয়ার করুন: