ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ,এই নির্বাচন কমিশন চরম ভাবে ব্যার্থ। তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, বিচার হওয়া উচিত কারণ তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ১১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।বিএনপির মহাসচিব বলেন, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো কি না এটা পরে সিদ্ধান্ত নিব। কারণ এই দেশে মামলা করেও কোন লাভ হয় না। সার্চ কমিটিকে আমরা মানি না উল্লেখ করে ফখরুল বলেন, ‘সার্চ কমিটিতে আমরা আমাদের কাওকে দিব না। এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষতা আশা করার কোনো মানে নেই। সার্চ কমিটির প্রধান করা হয়েছে যিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছে। তারা তাদের লোকদের নাম দিয়ে সার্চ কমিটি গঠন করেছে।’এ সময় তিনি আরো বলেন, ‘এই সরকারের অধিনে আগামী কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আর দলকে নতুন ভাবে সাজানো হচ্ছে, অঙ্গসংগঠন ও মূলদল এর কমিটি নতুন ভাবে গঠন করা হবে খুব দ্রুত। জাতীয় ঐক্য গঠনে আমরা কাজ করে যাচ্ছি। অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক ভাবে আমরা আলোচনা করতেছি।’ এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মোঃ তৈমুর রহমান, সহ-সভাপতি মোঃ আল মামুন আলম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আমিন, অর্থ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।মোঃ লাতিফুর রহমান লিমনঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
অনান্য খবর
আনসার-ভিডিপির রংপর রেঞ্জ পরিচালক কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন
আঃ খালেক পিভিএম,পাবনা।। বাংলাদেশ আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২০…
তিন বছর পূর্তিতে বাংলাদেশের উদারতার প্রশংসা
রোহিঙ্গাদের দেশ ত্যাগ জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গাদের জন্য কর্মরত জাতিসংঘ ও এনজিওদের সহযোগী সংস্থা ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)…
রাণীশংকৈলে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (৪ নভেম্বর) ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে…
