হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষনে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরন কার্যক্রম” প্রকল্প শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ জানুয়ারি) হবিগঞ্জ ইসলামীক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলনে কক্ষে হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা,জীববৈচিত্র্য সংরক্ষন ও মানুষের জীবনমান বিষয়ক উদ্বুদ্ধকরণ বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।এ সময় হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে। হাওরের উন্নয়নে ইমামরা প্রতি শুক্রবার মসজিদে বয়ান দিতে পারেন। তাছাড়া বাল্যবিবাহ এবং মাদক সম্পর্কেও মানুষকে সচেতন করতে হবে বলে বিভিন্ন বিষয় সেমিনারে আলোচনা করেন বক্তারা।উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।এ সময় প্রবন্ধ উপস্থাপন করেন হবিগঞ্জ ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন সার্বিক জেলা প্রশাসক মিন্টু চৌধুরী। সেমিনারে বিভিন্ন মসজিদের ইমামসহ ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনান্য খবর
সরকারি চাকরীজীবীদের জন্য নতুন করে নির্মিত হচ্ছে ২ হাজার ফ্ল্যাট
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য রাজধানীর শেরেবাংলা নগরে আরও বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। সেখানে ৪৩ একর জমিতে এক হাজার…
জাতির পিতার আদর্শ নিয়ে বিচার বিভাগ কাজ করে যাবে’
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বিচার বিভাগ জাতির পিতার আদর্শকে ধারণ করে সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে…
কারাগারে এইচআইভি চিকিৎসা
কারাগারগুলোয় সাধারণ কয়েদীদের মধ্যে সেবা বঞ্চিত এইচআইভি রোগী রয়েছে। আর তাই দেশের ২৫টি কারাগারে এইচআইভি কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য…
