হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষনে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরন কার্যক্রম” প্রকল্প শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ জানুয়ারি) হবিগঞ্জ ইসলামীক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলনে কক্ষে হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা,জীববৈচিত্র্য সংরক্ষন ও মানুষের জীবনমান বিষয়ক উদ্বুদ্ধকরণ বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।এ সময় হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে। হাওরের উন্নয়নে ইমামরা প্রতি শুক্রবার মসজিদে বয়ান দিতে পারেন। তাছাড়া বাল্যবিবাহ এবং মাদক সম্পর্কেও মানুষকে সচেতন করতে হবে বলে বিভিন্ন বিষয় সেমিনারে আলোচনা করেন বক্তারা।উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।এ সময় প্রবন্ধ উপস্থাপন করেন হবিগঞ্জ ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন সার্বিক জেলা প্রশাসক মিন্টু চৌধুরী। সেমিনারে বিভিন্ন মসজিদের ইমামসহ ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনান্য খবর
জুনেই চালু পতেঙ্গা টার্মিনাল
চট্টগ্রাম বন্দরে সর্বশেষ ২০০৭ সালে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নির্মাণ হলেও যন্ত্রপাতি এবং পরিচালন জটিলতায় নির্মাণের প্রায় ৮ বছর…
রাজশাহী আনসার ব্যাটালিয়ানে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন
এ কে খান : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলার নওহাটায় ১৯-আনসার ব্যাটালিয়ন কর্তৃক আয়োজিত এ বছরের বৃক্ষরোপন…
জলবিদ্যুৎ আনতে নেপালের সঙ্গে চুক্তি আগামী মাসে
নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে আগামী মাসে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। চুক্তির খসড়াও তৈরি করা হয়েছে। এর আগে সরকার নেপালের সঙ্গে…
