নিজস্ব প্রতিনিধি : বুধবার (১৭ জুন) রাজধানীর ধানমন্ডি ক্লাব এর অডিটোরিয়ামে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্ট এর ৩৮ তম চার্টার ও ফ্যামিলি নাইট ২০২৬ উদযাপন করা হয়।
ক্লাব সভাপতি রোটারিয়ান মো. তোফায়েল আহমেদ সিন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের শুরুতে প্রসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মিতা চৌধুরীর পরিচালনায় ক্লাব সদস্যদের সাংস্কৃতিক পর্ব শেষে
পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন রোটারিয়ান পিপি রফিকুল হায়দার চৌধুরী।পবিত্র গীতা পাঠ করেন প রোটারিয়ান শাওন শীল।
পরবর্তীতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত এর মাধ্যমে শুরু হয়। রোটারি প্রত্যেয় পাঠ করেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আখতার জাহান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডি৬৪ এবং ডি৬৫ এর কান্ট্রি কোর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্ট এর চার্টার প্রেসিডেন্ট এবং রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক ৩২৮২ এর সম্মানিত রোটারিয়ান পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর মাগফুর উদ্দিন আহমেদ, ক্লাব চার্টার মেম্বার এবং রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক ৩২৮১ এর সম্মানিত রোটারিয়ান পিডিজি এ.এফ.এম আলমগীর,চার্টার প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান ইফতেখার হোসাইন এফসিএ,ক্লাব চার্টার মেম্বার রোটারিয়ান পিপি এস এম হোসাইন শাহী, ক্লাব চার্টার সদস্য রোটারিয়ান পিপি একেএম নিজামুল ইসলামকে ফুলেল শুভেচছা ও উপহার দেয়া হয় এবং সেই সাথে ৩৮ তম চার্টার ও ফ্যামিলি নাইটের কেক কাটা হয়।
এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট কর্তৃক শিক্ষা সহায়তা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা চেক হস্তান্তর করা হয় ব্যাপ্টিস্ট মিশন ইন্ট্রিগেটেড স্কুল এর পক্ষে অধ্যক্ষ গ্লোরিয়া চন্দ্রানি বরাই চেক গ্রহণ করেন এবং ফ্রিল্যান্সার কোর্সের ২ জনের নিকট চেক হস্তান্তর করা হয়।
পরবর্তীতে রোটারিতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা “চার্টার প্রেসিডেন্ট আ্যওয়ার্ড” প্রদান করা হয় চার্টার প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান ইফতেখার হোসাইন এফসিএ, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মনসুর আলম, আইপিপি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম।
রোটারি আর সি সি কাশিনাথপুর এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইসমাইল হোসেন কিরন এবং মোঃ শাহীনুর রহমান শাহিন।
৩৮ তম চার্টার ও ফ্যামিলি নাইট এর প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট হোসনে আরা চৌধুরী এর
পরিচালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্ট এর চার্টার প্রেসিডেন্ট এবং রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক ৩২৮১ এর সম্মানিত পিডিজি গভর্নর মাগফুর উদ্দিন আহমেদ বলেন ১৯৮৭ সালে বাংলাদেশের রোটারি কার্যক্রমকে আরো বেগবান করা এবং নিজেদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে সমাজের সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করার লক্ষ্যে এই ক্লাবের সুচনা হয়। এর পর থেকেই দীর্ঘ ৩৮ বছর রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট বিভিন্ন সেবামূলক কাজ করছে।
চার্টার মেম্বার পিডিজি এএফএম আলমগীর বলেন,
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।ক্লাবের মেডিকেল এসিস্ট্যান্ট ফান্ডের মাধ্যমে অসুস্থ রোগীদের সহায়তা করা হয়।
বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস),বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ,কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এবং পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা কোর্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত একজন শিক্ষার্থীর সমস্ত আর্থিক সহায়তা, পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়, কৌটুলা উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে। এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন প্রদান করা সহ বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
রোটারিয়ান পিপি সেলিম সোলাইমান আমন্ত্রিত সকলকে ধন্যবাদ জানানোর পরে ক্লাব সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট কাজল কান্তি চৌধুরী সার্জেন্ট রিপোর্ট প্রদান করেন এবং পরবর্তীতে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ তোফায়েল আহমেদ সিন্টু অনুষ্ঠানটি সমাপ্ত করেন।
ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মোঃ ফারুক হোসেন এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং আকর্ষণীয় রেফেল ড্র ও পুরস্কার বিতরণী করা হয়।
