মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃকআগামি ২১ জুলাই ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম(৩য় পর্যায় ২য় ধাপ) উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, সমাজসেবা অফিসার আব্দুর রহিম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি। এছাড়াও প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ইউএনও লিখিত বক্তব্যে আগামি২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনের বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং এ বিষয়ে তিনি সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা কামনা করেন।
অনান্য খবর
ঈদুল আযহা উপলক্ষে ২৮ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য ও কর্মচারীর মাঝে উপহার বিতরণ
ঈদুল আযহা উপলক্ষে ২৮ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য ও কর্মচারীর মাঝে উপহার বিতরণ এ কে খান পিভিএম : পবিত্র ঈদুল…
টিএমএসএসের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের অস্ট্রেলিয়া গমন
আঃ খালেক খান পিভিএম। ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নারী উন্নয়নের অগ্রদূত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি…
বিশ্বের সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব
সমুদ্র ও অন্যান্য জলজ সম্পদের টেকসই ব্যবহারে বৈশ্বিক সহযোগিতা বাড়াতে তিনটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব অর্থনৈতিক…
