পাবনা থেকে আব্দুল খালেক খান।। পাবনা জেলা সহ বিভিন্ন মসজিদের উন্নয়নের জন্য গতকাল ০৩/০৩/২০২২ মর্জিনা লতিফ ট্রাস্ট পাবনার উদ্যোগে ৪২,০০,০০০/- (বিয়াল্লিশ) লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। লতিফ গ্রুপের চেয়ারম্যান দানবীর পাবনার বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের মুখ্য আলোচক মর্জিনা লতিফ ট্রাস্টের সুযোগ্য চেয়ারম্যান, লতিফ গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক তরুণ সমাজ সেবক মোঃ আক্তার বিশ্বাস এ অনুদানের চেক প্রদান করেন। তিনি অনুষ্ঠানে উপস্হিত সকল অতিথিদের মাঝে মর্জিনা লতিফ ট্রাস্টের সুদুর প্রসারী পরিকল্পনা সুন্দরভাবে তুলে ধরেন। পাশাপাশি তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাবনার হাজীর হাটের প্রতিষ্ঠাতা হাজী পরিবারের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। উপস্থিত সকলে মর্জিনা লতিফ ট্রাস্টের উত্তরোত্তর সাফল্য কামনা ও দানশীল পরিবারের জন্য আল্লাহর দরবার দোয়া কামনা করা হয়।
অনান্য খবর
বেড়ায় সাপের কামড়ে অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু
আরিফ খান, স্টাফ রিপোর্টার: পাবনার বেড়া উপজেলায় সাপের কামড়ে সুলতানা খাতুন (২৩) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চাকলা…
`সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্ট প্রতিবছর`
মাদককে নিরুৎসাহিত করতে চাকরিতে ঢোকার সময় ডোপ টেস্টের পাশাপাশি বছরে একবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই পরীক্ষার আওতায় আনা হবে। ডোপ টেস্টে…
উত্তরায় কিশোর গ্যাং গ্রুপের ১৪ জন আটক
রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ‘ফার্স্ট হিটার বস’(এফএইচবি) নামে একটি কিশোর গ্যাং গ্রুপের ১৪ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন…
