ঢাকায় ৪৫ তলা ভবন নির্মাণ : দেশীয় বিনিয়োগে দৃষ্টান্ত স্থাপন করছেন তানভীর রেজা সৈকত

ঢাকায় ৪৫ তলা ভবন নির্মাণ : দেশীয় বিনিয়োগে দৃষ্টান্ত স্থাপন করছেন তানভীর রেজা সৈকত
শেয়ার করুন:

ঢাকায় ৪৫ তলা ভবন নির্মাণ : দেশীয় বিনিয়োগে দৃষ্টান্ত স্থাপন করছেন তানভীর রেজা সৈকত

এ কে খান :

বিশ্বের উন্নত ও মধ্যম আয়ের দেশগুলোর আধুনিক নগরায়ণ, সুউচ্চ ভবন ও দৃষ্টিনন্দন অবকাঠামো শুধু অর্থনৈতিক সক্ষমতারই পরিচায়ক নয়, বরং একটি দেশের ভাবমূর্তি ও উন্নয়নের প্রতীক হিসেবেও বিবেচিত হয়। আন্তর্জাতিক অঙ্গনে অনেক দেশের পরিচিতি গড়ে উঠেছে সেই দেশের তাদের আধুনিক স্থাপনা, উচ্চ অট্টালিকা এবং পরিকল্পিত নগর উন্নয়নের মাধ্যমে। বাংলাদেশও দ্রুত উন্নয়নশীল দেশের কাতারে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন ও নগরায়ণের ধারাবাহিকতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে আধুনিক স্থাপনা নির্মাণের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তবে দেশের অনেক ধনাঢ্য ব্যক্তি ও বিনিয়োগকারীদের বিদেশে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগের বিষয়টি প্রায়ই আলোচনায় আসে। সংশ্লিষ্ট মহলের মতে, দেশের সম্পদ ও পুঁজি যদি আরও বেশি পরিমাণে দেশের অভ্যন্তরে বিনিয়োগ করা হয়, তাহলে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। এমন প্রেক্ষাপটে রাজধানী ঢাকায় ৪৫ তলা আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন ঐতিহাসিক ট্রপিক্যাল হোমস-এর বর্তমান চেয়ারম্যান তানভীর রেজা সৈকত। বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর আজীবন সদস্য মরহুম ডা. রেজাউল করিম সান্নার সুযোগ্য পুত্র। তাঁর এ উদ্যোগ দেশীয় বিনিয়োগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নির্মাণাধীন এই বহুতল ভবনটি আধুনিক স্থাপত্যশৈলী, উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানসম্পন্ন সুযোগ-সুবিধা সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে। ভবনটি নির্মিত হলে ঢাকার আকাশরেখায় (স্কাইলাইন) নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি এটি দেশের রিয়েল এস্টেট খাত, বাণিজ্যিক কার্যক্রম এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে।বিশিষ্টজনেরা মনে করছেন, দেশের উদ্যোক্তা ও শিল্পপতিরা যদি বিদেশে বিনিয়োগের পাশাপাশি নিজ দেশেও বৃহৎ প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসেন, তাহলে জাতীয় উন্নয়ন আরও গতিশীল হবে। তেমনি তানভীর রেজা সৈকতের এ উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে।অর্থনীতিবিদদের মতে, বৃহৎ অবকাঠামো নির্মাণ প্রকল্প শুধু একটি ভবন নির্মাণেই সীমাবদ্ধ থাকে না, এর সঙ্গে যুক্ত থাকে প্রকৌশলী, স্থপতি, নির্মাণ শ্রমিক, প্রযুক্তিবিদ এবং বিভিন্ন সেবাখাতের হাজারো মানুষের কর্মসংস্থান। ফলে এ ধরনের বিনিয়োগ দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে। রাজধানী ঢাকায় ৪৫ তলা ভবন নির্মাণের এ উদ্যোগ দেশীয় বিনিয়োগ, আধুনিক নগর উন্নয়ন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতার একটি প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় এমন সাহসী ও দূরদর্শী বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই ভবনটি নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ ও আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। তিনি ভবন পরিদর্শনে গেলে তাকে স্বাগত জানান তানভীর রেজা সৈকত। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস’র নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ।

শেয়ার করুন: