ঢাকায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের নেতৃবৃন্দের সাথে ড.শেখ আসিফ মিজানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ঢাকায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের নেতৃবৃন্দের সাথে ড.শেখ আসিফ মিজানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
শেয়ার করুন:
ঢাকায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের নেতৃবৃন্দের সাথে ড.শেখ আসিফ মিজানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় :
সাংগঠনিক কার্যক্রম জোরদার ও দেশ-জাতির কল্যাণে কাজ করার প্রত্যয়
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের আদর্শে বিশ্বাসী ও দারু সালাম বিশ্ববিদ্যালয়’র উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ মিজানের সোমালিয়া গমন উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১ নভেম্বর রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রফেসর ড. শেখ আসিফ মিজান কার্যালয়ে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। পরে উভয়ের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সামাজিক ও মানবিক উদ্যোগ এবং দেশের কল্যাণে পেশাজীবীদ’র ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিক নির্দেশনা ও পরামর্শে সারা দেশে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীল, বেগবান ও শক্তিশালী করা, নতুন কমিটি গঠন এবং চলমান কর্মসূচিগুলো যথাযথ ভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদ’র নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার উপর গুরুত্বারোপ করা হয়।সভায় প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া দেশের মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পেশাজীবীদ’র আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্যও সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আহ্বান জানান।নেতৃবৃন্দ বলেন, দেশ ও সমাজের উন্নয়ন, মানুষের কল্যাণ ও পেশাজীবীদের ঐক্য সুদৃঢ় করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। এ লক্ষ্যে সংগঠনের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম রাসেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র নাফিজ মাহাবুব, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ ও এএসএম আশিক উল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শেয়ার করুন: