শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে দুই ভূয়া পরীক্ষার্থীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষার্থীকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এসএসসি পরীক্ষার ভেন্যুকেন্দ্র ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে এনামুল হক (২৪), দিঘীরপাড় এলাকার মো. ছামিউল হকের ছেলে মো. হানিফ (১৯) ও সারিকালিনগর এলাকার জান্নাতুল ফেরদৌস (২১)। জানা গেছে, ভুয়া পরীক্ষার্থী এনামুল হক তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী শ্রী রতন রবি দাস, মো. হানিফ তার বন্ধু পরীক্ষার্থী মো. বিল্লাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস তার মা নুরুন্নাহারের পরিবর্তে এসএসসি (ভোকেশনাল) শাখার রসায়ন-২ (১৯২৬) এর প্রক্সি পরীক্ষা দিতে এসেছিল। পরীক্ষার্থীরা উপজেলার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থী ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবির বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে একজন পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয়। পরে কেন্দ্র সচিব মো. আব্দুল হামিদের সহায়তায় তখন সব শিক্ষার্থীর কাগজপত্র যাচাই করে এনামুল হক, হানিফ ও জান্নাতুল ফেরদৌস পরীক্ষার্থী সেজে পরীক্ষার্থীদের পরিবর্তে প্রক্সি পরীক্ষা দিচ্ছিল। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তাদেরকে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং একজনকে ১ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়।’
অনান্য খবর
দেশের স্বাস্থ্যসেবার পাশাপাশি পাল্টে যাচ্ছে অর্থনীতি
এগিয়ে যাচ্ছে দেশ এবং এই উন্নয়নের ধারা বিস্তারিতভাবে তুলে ধরতে বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনসি এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা…
বগুড়ায় টিএমএসএস কার্যালয়ে বিজয় দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আঃ খালেক পিভিএম,পাবনা উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ…
নারী-পুরুষ বৈষম্য দূরীকরণে সরকার ১ লক্ষ ৬১ হাজার কোটি বাজেট
বর্তমান সরকার জেন্ডার বৈষম্য নিরসনে ৪৩টি মন্ত্রণালয়ের মাধ্যমে ১ লক্ষ ৬১ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন মহিলা…
