বুলবুল হাসান : পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের রাকসা বাজারে ১৯ ই এপ্রিল ২০২২ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় মাছ বাজার থেকে ক্ষতিকর সাকার মাছ উদ্ধার করে নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামিলীগের সেক্রেটারি মোঃ মনজেল হোসেন ও গ্রাম পুলিশ মোঃ হাবিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। যমুনা নদীতে জেলেদের জালে সাকার ফিশ ধরা পড়ে। মাছটি দেখতে অনেকটা দেশী আইড় মাছের মতো।আসল নাম সাকার মাউথ ক্যাটফিস। তবে সাকার ফিশ নামেই অধিক পরিচিত। বৈজ্ঞানিক নাম হিপোসটোমাস প্লেকোসটোমাস।অ্যাকুরিয়ামে চাষযোগ্য বিদেশি প্রজাতির এই ক্ষতিকর সাকার ফিস এখন হরহামেশাই দেখা যাচ্ছে বিভিন্ন নদনদী, জলাশয়ে। স্থানীয় জেলে ও মৎস্য চাষীদের মতে, সাকার ফিস উন্মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়ায় দেশীয় অনেক প্রজাতির মাছ খেয়ে শেষ করে দিচ্ছে। এটি চিংড়ি, কালি বাউস, মাগুর ও শিং মাছসহ ছোট শামুক জাতীয় শক্ত খোলের প্রাণী খেয়ে সাবাড় করে ফেলে।এ বিষয়ে বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “সাকার ফিশ” জলজ পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তারা যে কোন পুকুরে থাকলে ঐ পুকুরের মাছ সহ অন্যান্য উপকারী জলজ প্রাণী ও উদ্ভিদ কণা খেয়ে পুকুরের পরিবেশের ক্ষতি করে। এই মাছ মানবদেহের জন্যও ক্ষতিকর এবং খাবার অনুপযোগী। তাই এই মাছ উন্মুক্ত জলাশয়ে চাষ নিষিদ্ধ করা হয়েছে। মাছটি মেরে ফেলবার মাটিতে পোতার পরামর্শও দেন তিনি।
অনান্য খবর
২৩ হাজার কোটি টাকার ৮ প্রকল্প একনেকে অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২২ হাজার ৯৪৫ কোটি ৮৪ লাখ টাকার ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প সরকারি…
১১৭০ অস্বচ্ছল ক্রীড়াবিদ পাবেন মাসিক ক্রীড়া ভাতা
২০২০-২০২১ অর্থবছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে ১ হাজার ১৭০ জন অস্বচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা হিসেবে প্রায় দুই কোটি…
শেরপুর জেলা আইন জীবি সমিতির নির্বাচনে আ’লীগ ৭, বিএনপি ৬ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরে জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৩ পদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদকসহ…
