বুলবুল হাসান : পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের রাকসা বাজারে ১৯ ই এপ্রিল ২০২২ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় মাছ বাজার থেকে ক্ষতিকর সাকার মাছ উদ্ধার করে নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামিলীগের সেক্রেটারি মোঃ মনজেল হোসেন ও গ্রাম পুলিশ মোঃ হাবিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। যমুনা নদীতে জেলেদের জালে সাকার ফিশ ধরা পড়ে। মাছটি দেখতে অনেকটা দেশী আইড় মাছের মতো।আসল নাম সাকার মাউথ ক্যাটফিস। তবে সাকার ফিশ নামেই অধিক পরিচিত। বৈজ্ঞানিক নাম হিপোসটোমাস প্লেকোসটোমাস।অ্যাকুরিয়ামে চাষযোগ্য বিদেশি প্রজাতির এই ক্ষতিকর সাকার ফিস এখন হরহামেশাই দেখা যাচ্ছে বিভিন্ন নদনদী, জলাশয়ে। স্থানীয় জেলে ও মৎস্য চাষীদের মতে, সাকার ফিস উন্মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়ায় দেশীয় অনেক প্রজাতির মাছ খেয়ে শেষ করে দিচ্ছে। এটি চিংড়ি, কালি বাউস, মাগুর ও শিং মাছসহ ছোট শামুক জাতীয় শক্ত খোলের প্রাণী খেয়ে সাবাড় করে ফেলে।এ বিষয়ে বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “সাকার ফিশ” জলজ পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তারা যে কোন পুকুরে থাকলে ঐ পুকুরের মাছ সহ অন্যান্য উপকারী জলজ প্রাণী ও উদ্ভিদ কণা খেয়ে পুকুরের পরিবেশের ক্ষতি করে। এই মাছ মানবদেহের জন্যও ক্ষতিকর এবং খাবার অনুপযোগী। তাই এই মাছ উন্মুক্ত জলাশয়ে চাষ নিষিদ্ধ করা হয়েছে। মাছটি মেরে ফেলবার মাটিতে পোতার পরামর্শও দেন তিনি।
অনান্য খবর
কোভিড: প্রথম দিনে সিনোফার্মের টিকা নিলেন ৫০১ জন
চীন থেকে আসা সিনোফার্মের টিকাদান শুরুর প্রথম দিন ঢাকার চারটি হাসপাতালে ৫০১ জনকে টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের…
শ্রমবাজারে নতুন সম্ভাবনা!
বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে দেশের শ্রমবাজারে বড় ধাক্কা লেগেছে। ক্রমেই সংকুচিত হয়ে আসছে বিদ্যমান বৈদেশিক কর্মসংস্থান। রেমিট্যান্সে এখনো এর প্রভাব…
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী…
