এম এ খালেক খান :
উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, বর্তমান যুগের আলোকবর্তিকা, বগুড়া অহংকার, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশে শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজ কর্তৃক আয়োজিত বৃহস্পতিবার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও বিএসসি ইন নার্সিং বেসিক কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্যাপিং সেরেমনি অনুষ্ঠিত হয়েছে।টিএমএসএস এর নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিতা রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বগুড়া-৭ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা আলম। তিনি তার বক্তৃতায় নার্সিং পেশার গুরুত্ব নার্সদের সম্মান ও বর্তমান সরকারের নার্সদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বর্তমান সরকার কর্তৃক নার্সদের পেশাগত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনে আরও বলেন নার্সদের উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন সরকারী বেসরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সের অধ্যায়নের সুযোগ যেমন তৈরী হয়েছে তেমনি দেশ বিদেশে ব্যাপকভাবে কর্মক্ষেত্রের সৃষ্টি হয়েছে। তিনি শিক্ষার্থীদের মানবিক, নিষ্ঠাবান ও বিনয়ের সহিত তাদের পেশাগত দায়িত্ব পালনের আহবান জানান।টিএমএসএস নার্সিং কলেজের নতুন ভবনের গ্যালারিতে সকাল ১১ টায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্যাপিং সেরেমনি অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথির সম্মাননার্থে মানপত্র পাঠ করেন টিএমএসএস নার্সিং কলেজ এর সহকারী অধ্যাপক নিলুফার ইয়াছমীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বগুড়া নার্সিং কলেজ এর অধ্যক্ষ আরশে আরা বেগম ,টিএমএসএস পরিচালনা পর্ষদের সভানেত্রী গুলনাহার পারভীন, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোঃ জামিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নার্সিং সুপারিনটেনডেন্ট আরজুনা বেগম। অনুষ্ঠানে টিএমএসএস এর উপদেষ্টা, পরিচালক মন্ডলী, টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, নাসিং কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নানা শ্রেণির মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বগুড়ায় টিএমএসএস নার্সিং কলেজে ক্যাপিং সেরেমনি অনুষ্ঠিত
